২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হু জিনতাও আবারও চীনের প্রেসিডেন্ট নির্বাচিত

চীনে পার্লামেন্টের নিরঙ্কুশ সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন হু জিনতাও। একইসঙ্গে শনিবার চীনের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পাঁচ বছরের জন্য দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জি জিনপিং। চীনের পার্লামেন্ট বা দ্য ন্যাশনাল পিপল'স কংগ্রেসের ২ হাজার ৯ শ' ৬৪ ভোটের মধ্যে ২ হাজার ৯ শ' ৬৫ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বেইজিং, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে পার্লামেন্টের নিরঙ্কুশ সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন হু জিনতাও। একইসঙ্গে শনিবার চীনের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পাঁচ বছরের জন্য দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জি জিনপিং। চীনের পার্লামেন্ট বা দ্য ন্যাশনাল পিপল'স কংগ্রেসের ২ হাজার ৯ শ' ৬৪ ভোটের মধ্যে ২ হাজার ৯ শ' ৬৫ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন জিনতাও। তিনজন তার বিপক্ষে ভোট দিয়েছেন আর বাকি পাঁচ জন অনুপস্থিত ছিলেন। জি জিনপিং গত অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির নয় সদস্য বিশিষ্ট পলিটবুরোর কার্যকরি কমিটির সদস্য হিসেবে যোগদান করেন। পার্লামেন্টে ২ হাজার ৯ শ' ১৯ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বচিত হয়েছেন তিনি। তার বিপক্ষে ২৮ জন ভোট দিয়েছেন এবং ১৭ জন অনুপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট হু জিনতাও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং আশা করা হচ্ছে রোববার পার্লামেন্ট তা অনুমোদন করবে। বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জেং কিংহং নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জিং, প্রেসিডেন্ট হু এবং পার্লমেন্টের নতুন প্রধান ঊ কে অভিবাদন জানিয়েছেন। তখন সেখানে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয় যা সচরাচর দেখা যায় না। এই অভিবাদন অনুষ্ঠানে সব দলের প্রায় সব কর্মকর্তাই উপস্থিত ছিলেন। ঊ পার্লামেন্টের প্রধান হিসেবে পুননির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩১৫ ঘ.