২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বাড়ছে: যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বাড়ছে। ইহুদিদের প্রতি পূর্বধারণা বা অজ্ঞানতাপ্রসূত শতাব্দী প্রাচীন সংস্কারের পাশাপাশি নিত্যনতুন উপায়ে ইহুদি-বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং গত এক দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদি জনগোষ্ঠী, প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার সংখ্যা বেড়েছে। এজন্য বিভিন্ন গোষ্ঠীর সংঘবদ্ধ প্রয়াস ছাড়াও কিছু কিছু সরকারের ইহুদি-বিদ্বেষী কর্মকাণ্ড এবং এমনকি জাতিসংঘের কিছু তৎপরতাও দায়ি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বাড়ছে। ইহুদিদের প্রতি পূর্বধারণা বা অজ্ঞানতাপ্রসূত শতাব্দী প্রাচীন সংস্কারের পাশাপাশি নিত্যনতুন উপায়ে ইহুদি-বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং গত এক দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদি জনগোষ্ঠী, প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার সংখ্যা বেড়েছে। এজন্য বিভিন্ন গোষ্ঠীর সংঘবদ্ধ প্রয়াস ছাড়াও কিছু কিছু সরকারের ইহুদি-বিদ্বেষী কর্মকাণ্ড এবং এমনকি জাতিসংঘের কিছু তৎপরতাও দায়ি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 'ইহুদি-বিদ্বেষ পর্যালোচনা ও প্রতিরোধ বিষয়ক বিশেষ দূতের কার্যালয়' ওই প্রতিবেদন প্রকাশ করে এবং তা পর্যালোচনার জন্য কংগ্রেসের কাছে পাঠায়। প্রতিবেদনটিতে বলা হয়, "হলোকস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি-নিধনযজ্ঞের) ৬০ বছর পর আজও ইহুদি-বিদ্বেষ শুধুমাত্র ইতিহাসের পাতায় থাকা কোনো ঘটনা নয়, এটা এখনও চলমান একটি অধ্যায়।" পররাষ্ট্র দপ্তর জানায়, গত এক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করেছে যে ইহুদি জনগোষ্ঠী, তাদের সম্পত্তি ও প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার সংখ্যা গত এক দশকে বেড়েছে। "সমকালীন বৈশ্বিক ইহুদি-বিদ্বেষ" শিরোনামের ওই প্রতিবেদনে এসব ঘটনার বিস্তারিত কোনো পরিসংখ্যান দেওয়া না হলেও এতে বলা হয়েছে যে, এসব ঘটনা পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর বিপক্ষে যায় বলে অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে নথিবদ্ধ করা হয়নি এবং তা বিকৃত করা হয়েছে। তবে অন্য দেশের সরকার এবং কিছু প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ড নথিবদ্ধ করেছে বলে জানানো হয় এতে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের 'স্টিফেন রথ ইনস্টিটিউট' ২০০৬ সালে ৫৯৩ টি ঘটনাকে 'ইহুদি-বিদ্বেষী কর্মকাণ্ড' হিসেবে চিহ্নিত করেছে এবং উল্লেখ করেছে যে, ২০০০ সালের পর এটাই এ ধরনের ঘটনার সর্বোচ্চ হার। এর মধ্যে ২৭৭টি ছিল ইহুদিদের ওপর শারীরিক হামলার ঘটনা এবং ১০৫ টি হল সিনাগগের (ইহুদিদের ধর্মীয় উপাসনালয়) ক্ষতিসাধন করেছে এমন ঘটনা। এসবের অর্ধেকেরও বেশি পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে সংঘটিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটিতে বলা হয়, "এই নব্য ইহুদি-বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটছে ইহুদিবাদ বা ইসরায়েলি নীতির ফলেই-- তা তাদের উদ্দেশ্যপ্রণোদিতই হোক কিংবা অসচেতনভাবেই হোক। এভাবে ইসরায়েলি রাষ্ট্রটির জন্মগত ইহুদি চরিত্রের কারণে সৃষ্ট ইসরায়েল বিদ্বেষ থেকে নির্বিচারে সব ইহুদির প্রতিই বিদ্বেষ বাড়ছে।" এ ধরনের মানসিকতা পুরো মধ্যপ্রাচ্যজুড়েই যেমন বিদ্যমান তেমনি ইউরোপের মুসলিম স