২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে ইরানের জনগণ

ইরানের পার্লামেন্ট নির্বাচনে শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিরোধীদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়ায় প্রেসিডেন্টপন্থি রক্ষণশীলরাই সহজ জয় পাবে বলে আশা করা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটি অষ্টম পার্লামেন্ট নির্বাচন। দেশের সাত কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে চার কোটি ভোটার এই নির্বাচনে ভোট দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

তেহরান, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পার্লামেন্ট নির্বাচনে শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিরোধীদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়ায় প্রেসিডেন্টপন্থি রক্ষণশীলরাই সহজ জয় পাবে বলে আশা করা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটি অষ্টম পার্লামেন্ট নির্বাচন। দেশের সাত কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে চার কোটি ভোটার এই নির্বাচনে ভোট দেবে। নির্বাচনে রক্ষণশীলদের সহজ জয় আশা করা হলেও এর মাধ্যমে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের পুনরায় ক্ষমতায় আসা সহজ হবে না। কেননা রক্ষণশীল শিবিরে এবার আহমাদিনেজাদের মিত্রদের পাশাপাশি থাকছে অর্থনীতিতে তার ঘোর সমালোচকরা এবং প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা আছে এমন ব্যক্তিরাও। যদিও আহমাদিনেজাদ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২৯০ আসনের এই পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থিদের অংশ নিতে না দেওয়ার জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বিশেষ পদ্ধিতি অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সরকার নিয়ন্ত্রিত একটি কমিটি এবং ধর্মীয় নেতা ও বিচারকদের একটি প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাছাই প্রক্রিয়ায় তারা ইসলামের প্রতি প্রার্থীর আনুগত্যের বিষয়টিকেই মূলত গুরুত্ব দিয়েছে। যে কারণে ২৯০ আসনে জন্য ৭ হাজার ৬০০ প্রার্থী আবেদন করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন সাড়ে চার হাজার প্রার্থী। বাদ পড়াদের অধিকাংশই সংস্কারপন্থি হিসেবে পরিচিত। সংস্কারপন্থিরা অভিযোগ করেছেন, তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে প্রার্থী বাছাই প্রাক্রিয়ায় বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে গার্ডিয়ান কাউন্সিল এই অভিযোগ অস্বীকার করেছে। পরমাণু ইস্যু, তেল বা পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্টের না থাকলেও অর্থনৈতিক নীতির ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কারণে নির্বাচনী প্রচারাভিযানে অথনৈতিক বিষয়গুলো প্রাধ্যান্য পেয়েছে। সংস্কারপন্থিরা বিশেষ করে কাজে লাগাতে চেয়েছে মুদ্রাস্ফীতির নিয়ে জনগণের অসন্তোষকে। ইরানের মুদ্রাস্ফীতি বর্তমানে ১৯ শতাংশে পৌঁছেছে। তবে নির্বাচনের বাছাই প্রক্রিয়ার মধ্যদিয়ে সংস্কারপন্থিদের যেভাবে ছেকে ফেলা হয়েছে তাতে পার্লামেন্টে তাদের বর্তমান ৪০টি আসন ধরে রাখতেই কষ্ট হয়ে যাবে। নির্বাচেন রক্ষণশীলদের দুটি শিবির ও সংস্কারপন্থিদের একটি জোটের মধ্যেই মূলত লড়াই হবে। রক্ষণশীলদের প্রধান শিবিরটি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের মিত্র ও তার সমালোচকদের নিয়ে গঠিত। রক্ষণশীল এই জোটই নির্বাচনে অধিকাংশ আসনে জয় পাবে বলে আশা করা হচ্ছে। এই জোট নিজেদের ইসলামিক বিপ্লবের আদর্শের প্রধান ধারক-বাহক বলে দাবি করে। রক্ষণশীলদের অন্য গ্র"পটির নেতৃত্বে আছেন সাবেক পরমাণু আলোচক আলী লারিজানি। প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের কারণে গত বছর তিনি পদত্যাগ করেন। এই শিবিরে আরও আছেন তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ। তারা উভয়েই ২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমহাদিনেজাদের কাছে হেরেছিলেন। তারা এখনও প্রেসিডেন্ট হওয়ার প্রত্যাশায় আছেন। অন্যদিকে, সংস্কারপন্থি শিবিরের অগ্রভাগে আছেন সাবেক প্রেসিডেন্ট মোহম্মদ খাতামি। ২০০৪ সালের পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থিরা ক্ষমতা হারায়। এবারের নির্বাচনে তারা আবার ক্ষমতায় আসার আশা করলেও প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সেই আশা ক্ষীণ হয়ে এসেছে। কারণ তারা অর্ধেকের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। এবারের নির্বাচনে ইরান কতৃপক্ষ পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা করবে। তবে সব ব্যালটই হাতে গণনা করা হবে। কাজেই, ভোটগ্রহণ শেষ হওয়ার তিনদিনের মধ্যে নির্বাচনী ফলাফল আশা করা যাচ্ছে না। যদিও আংশিক ফলাফল খুব দ্রুত পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪০০ ঘ.