২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি বসতি বাড়ানোর পরিকল্পনার সমালোচনায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভিনি বুধবার অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি বাড়ানোর পরিকল্পনার সমালোচনা করেছেন। এ পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে লিভনি এও বলেন যে, এ পরিকল্পনা ফিলিস্তিনিদের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির ক্ষেত্রে হানিকর নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ক্যামব্রিজ, মাসাচুসেটস, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভিনি বুধবার অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি বাড়ানোর পরিকল্পনার সমালোচনা করেছেন। এ পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে লিভনি এও বলেন যে, এ পরিকল্পনা ফিলিস্তিনিদের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির ক্ষেত্রে হানিকর নয়। গত সপ্তাহে ইসরায়েলে এক ধর্মীয় অনুষ্ঠানে এক ফিলিস্তিনির হামলায় আট ইসরায়েলি নিহত হওয়ার পর জেরুজালেমের বাইরে একটি বসতিতে কয়েক শ' বাড়ি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলের ওই ঘোষণায় হুমকির মুখে পড়েছে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি আলোচনা। সমালোচনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আর এতে বুধবার যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ধারণা করা হচ্ছে, বসতি স