২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন নিউ ইয়র্কের গভর্নর স্পিৎজার

যৌন কেলেঙ্কারির দায়ে অভিশংসনের হুমকির মুখে নিউ ইয়র্কের গভর্নর এলিয়ট স্পিৎজার শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। সোমবার তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড পিটারসন। স্পিৎজার একথা জানিয়েছেন। বুধবার পদত্যাগের ঘোষণা দিয়ে স্পিৎজার বলেন, "পিটারসনের অনুরোধে আমি গভর্নরের পদ থেকে পদত্যাগ করছি। ১৭ মার্চ সোমবার থেকে তা কার্যকর হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

নিউ ইয়র্ক, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন কেলেঙ্কারির দায়ে অভিশংসনের হুমকির মুখে নিউ ইয়র্কের গভর্নর এলিয়ট স্পিৎজার শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। সোমবার তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড পিটারসন। স্পিৎজার একথা জানিয়েছেন। বুধবার পদত্যাগের ঘোষণা দিয়ে স্পিৎজার বলেন, "পিটারসনের অনুরোধে আমি গভর্নরের পদ থেকে পদত্যাগ করছি। ১৭ মার্চ সোমবার থেকে তা কার্যকর হবে।" ডেমোক্র্যাট পার্টির সুপার ডেলিগেট ও নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল স্পিৎজার পদত্যাগ না করলে মঙ্গলবার তাকে ইমপিচ করার হুমকি দেয় রাজ্যের রিপাবলিকান শিবির। এরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়। এর আগে নিউ ইয়র্ক সিটিতে ১৫৩০ জিএমটি তে স্পিৎজার একটি সংক্ষিপ্ত বিবৃতি ইস্যু করার কথা রয়েছে বলে জানায় তার কার্যালয়। টাইমস পত্রিকা আরও জানায়, নিউ ইয়র্কের নতুন গভর্নর হিসাবে স্পিৎজারের স্থলাভিষিক্ত হবেন ডেভিড প্যাটারসন। সিএনএন এর খবরেও স্পিৎজার পদত্যাগের কথা জানানো হয়। ডব্লিউএনবিসি/ম্যারিস্ট জরিপে দেখা গেছে, নিউ ইয়র্কের ৭০ শতাংশ ভোটারই স্পিৎজারের পদত্যাগ চেয়েছে। 'দ্য এমপেররস ক্লাব' নামে পরিচিত অভিজাত শ্রেণীর একটি যৌন-ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত নিউ ইয়র্কের গভর্নর এলিয়ট স্পিৎজার