২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সদর বাহিনীর ঘাঁটিতে পুলিশী অভিযান

ইরাকের দক্ষিণাঞ্চলীয় কুট নগরীতে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের মেহদি আর্মি ঘাঁটিতে বুধবার ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। একদিন আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জন্য দায়ী বন্দুকধারীদের খোঁজে পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

বাগদাদ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের দক্ষিণাঞ্চলীয় কুট নগরীতে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের মেহদি আর্মি ঘাঁটিতে বুধবার ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। একদিন আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জন্য দায়ী বন্দুকধারীদের খোঁজে পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়। ইরাকের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, "বন্দুকধারীরা সবাই সদরের মেহদি আর্মির সদস্য। তবে, কুট নগরীতে সদরের কার্যালয়ের পরিচালক বলেছেন, তাদেরকে দলে নিষিদ্ধ করা হয়েছে এবং সদরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।" সদর গত মাসে যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করলেও গত সপ্তাহে তিনি এক বিবৃতি ইস্যু করে তার অনুসারীদের আঘাত প্রতিহত করার চেষ্টা নেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবারের সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার আগ পর্যন্ত সদরের যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো খবর আসেনি। কুটের পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুদাদ জামিল বলেছেন, মাহদি আর্মির আনোয়ার আল সদর, আল-ইজাজ, আল সুহাদা, আল জাহরা ঘাঁটি পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান শুরু হওয়াসহ চেকপয়েন্ট বসানোর কাজ চলছে। মাহদি আর্মির আরেকটি সক্রিয় ঘাঁটি আল-জিহাদ সীল করে দেওয়া হয়েছে বলে জানান সুদাদ। তবে সেখানে আর কি কি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আর কিছু তিনি জানাতে পারেননি। ওই নগরীতে কোনো সংঘর্ষের খবরও পাওয়া যায়নি। আরেকজন পুলিশ কর্মকর্তা আজিজ আল আমারা বলেছেন, "আমরা মেহদি আর্মির ৪টি ঘাঁটিতে অভিযান চালিয়ে এক ঊর্ধ্বতন নেতাসহ একদল বন্দুকধারীকে গ্রেপ্তার করেছি। ওই নেতা র‌্যাপিড রিঅ্যাকশন ইউনিটের কমান্ডার।" জিজ্ঞাবাদের সময় আটককৃতরা যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছে এবং আত্মরক্ষার্থে লড়াই করার কথা বলেছে বলে জানান আমারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৭ঘ.