২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জানুয়ারি থেকে সহিংসতা বেড়েছে: পেন্টাগন

ইরাকে এ বছর জানুয়ারি থেকে নতুন করে আত্মঘাতী গাড়িবোমা হামলাসহ অন্যান্য সহিংসতা বেড়েছে। যৌথ বাহিনীর অভিযানে আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা তাদের শক্ত ঘাঁিট থেকে বিতাড়িত হয়ে এসব সহিংসতা চালাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ওয়াশিংটন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে এ বছর জানুয়ারি থেকে নতুন করে আত্মঘাতী গাড়িবোমা হামলাসহ অন্যান্য সহিংসতা বেড়েছে। যৌথ বাহিনীর অভিযানে আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা তাদের শক্ত ঘাঁিট থেকে বিতাড়িত হয়ে এসব সহিংসতা চালাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। পেন্টাগনের এ প্রতিবেদন প্রকাশের দিন মঙ্গলবার ইরাকে কয়েকটি সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়। গত বছরের ডিসেম্বর থেকে এ ফেব্র"য়ারি পর্যন্ত তিন মাসের পরিস্থিতি মূল্যায়ন করে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে জানুয়ারি থেকে নতুন করে সহিংসতা বাড়লেও গত আটমাসে পুরো ইরাক জুড়ে সহিংসতার মাত্রা আগের চেয়ে কমেছে বলে উল্লেখ করা হয়েছে এতে। প্রতিবেদনে বলা হয়, আল-কায়দা সমর্থিত জঙ্গিদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান এবং মার্কিনিদের সুন্নি মিত্র স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর প্রতিরোধ আন্দোলনের স্বল্পকালীন ফল হিসেবেই সহিংসতা বেড়ে গেছে। আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা শক্তিশালী ঘাঁটিগুলো থেকে বিতাড়িত হয়ে পাশ্ববর্তী নিনেভেহ ও দিয়ালা প্রদেশে সহিংসতা ঘটাচ্ছে বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগন জানায়, "২০০৮ সালের জানুয়ারি থেকে আত্মঘাতী বোমা হামলা এবং গাড়িবোমা হামলা বেড়েছে। 'আইইডি' বা 'ই