২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠের বাক্সে কোটি কোটি ডলার !

জাপানের দুই বোন মিলে কাঠের বাক্সে ৫ কোটি ৬০ লাখ ডলার জমিয়ে রেখেছে। ধারণা করা হচ্ছে, তারা কর ফাঁকি দেয়ার জন্যই এভাবে ডলার জমিয়েছে রেখেছে। সম্ভবত জাপানে এটাই সবচেয়ে বড় কর ফাঁকি দেয়ার ঘটনা বলে জানিয়েছে জাপানী গণমাধ্যম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

টোকিও, মার্চ ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের দুই বোন মিলে কাঠের বাক্সে ৫ কোটি ৬০ লাখ ডলার জমিয়ে রেখেছে। ধারণা করা হচ্ছে, তারা কর ফাঁকি দেয়ার জন্যই এভাবে ডলার জমিয়েছে রেখেছে। সম্ভবত জাপানে এটাই সবচেয়ে বড় কর ফাঁকি দেয়ার ঘটনা বলে জানিয়েছে জাপানী গণমাধ্যম । বুধবার জাপানের ইংরেজি সংবাদপত্র ইয়ুমিউরি জানিয়েছে, পুলিশ জাপানের পশ্চিমাঞ্চলের শহর ওসাকা থেকে এই দুই বোনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম হাতসু শিমিজু (৬৪) এবং ইয়ুশিকো আইশি (৫৫)। দুই বোন তাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ইয়েন লুকিয়ে রেখেছিল। তাদের বাবা একজন রিয়েল স্টেট বিনিয়োগকারী ছিলেন। পত্রিকাটি আরও জানায়, ২০০৪ সালে বাবার মৃত্যুর কয়েক বছর আগে থেকেই তারা ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে। দুই বোন তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থের একটা অংশের কথা উল্লেখ করে এবং তুলনামূলকভাবে সামান্য কর পরিশোধ করেছে বলেও জানায় পত্রিকাটি। সেইসঙ্গে ওই পত্রিকা আরও জানিয়েছে, বড় বোন শিমিজু সরকার পক্ষের আইনজীবীকে জানিয়েছে যে, তার গ্যারেজে লুকিয়ে রাখা টাকার কথা ভুলে গেছে। অন্যদিকে, ছোট বোন আইশি অভিযোগ স্বীকার করেছে। সরকার পক্ষের আইনজীবীর এক মুখপাত্র জানিয়েছেন, মামলা সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না। কেননা, এখনও তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৪৩০ ঘ.