২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ মার্চ পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন মুশাররফ

পাকিস্তানে আগামী ১৭ মার্চ পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ইসলামাবাদ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আগামী ১৭ মার্চ পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে। পাকিস্তানে গত ১৮ ফেব্র"য়ারি নির্বাচনের পর প্রথমবারের মত জাতীয় পরিষদের এই অধিবেশন হবে। নির্বাচনে বিজয়ী দলকে এই অধিবেশনে সরকার গঠনের আহ্বান জানাবেন মুশাররফ। নতুন এই সরকার তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। পাকিস্তান টেলিভিশন তাদের খবরে জানায়, "আগামী ১৭ মার্চ, সোমবার জাতীয় ও প্রাদেশিক পরিষদের অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬১০ ঘ.