২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কার্গো স্ক্যানিং আইন অন্যায্য: ইইউ দূত

২০১২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নৌপথে মালামাল পাঠানোর আগে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশকে তার সবই স্ক্যান করা সংক্রান্ত যে আইনটি যুক্তরাষ্ট্রে পাস হয়েছে তা অন্যায্য বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক দূত। কেননা এ আইনের ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যান্য দেশকে অর্থযব্যয় করতে হলেও তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে তা করতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ওয়াশিংটন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নৌপথে মালামাল পাঠানোর আগে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশকে তার সবই স্ক্যান করা সংক্রান্ত যে আইনটি যুক্তরাষ্ট্রে পাস হয়েছে তা অন্যায্য বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক দূত। কেননা এ আইনের ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যান্য দেশকে অর্থযব্যয় করতে হলেও তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে তা করতে হবে না। (সোমবার প্রকাশিত) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত জন ব্র"টন বলেন, "পারস্পরিক বিনিময়ের কোনো বিষয় এখানে নেই। যুক্তরাষ্ট্রের লাভের জন্য আমাদের রফতানিকারকদেরকে ব্যয় বহন করতে বলা হচ্ছে। যেখানে অন্যদের ব্যয় বহন করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।" গত বছর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্বাক্ষরিত ওই আইন অনুয়ায়ী, ২০১২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বন্দর ছাড়ার আগে নৌপথে পাঠানো সব কন্টেইনার স্ক্যান করতে হবে। কন্ট্রেইনারগুলোতে পরমাণু অস্ত্র আছে কিনা তা পরীক্ষা করাই এই স্ক্যানিং এর উদ্দেশ্য। ব্র"টন বলেন, এ আইনের ফলে যুক্তরাষ্ট্রে মালামাল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইউরোপের বন্দরগুলোকে নতুন করে অবকাঠামো খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, "বন্দরগুলোয় স্ক্যানিংয়ের জন্য সব কন্টেইনার লাইন ধরে দাঁড় করিয়ে রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তবে সর্বোপরি আমরা জানি, ইউরোপের উদ্দেশ্যে পাঠানো কন্টেইনারগুলোর ১শ' ভাগই স্ক্যানিং করার প্রস্তাবও দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের মতো আমরাও সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ঝুঁকি মুখে রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪৫ ঘ.