২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় স্থানীয় নির্বাচনে জিতেছে সরকার সমর্থিত সাবেক গেরিলারা

শ্রীলংকায় তামিল টাইগার বিদ্রোহীদের দলছুট একটি অংশ সোমবার দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় একটি নির্বাচনে বেশ বড় ব্যবধানে জিতেছে। তাদের পেছনে সরকারের সমর্থন ছিল। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। তবে সশস্ত্র এই বিদ্রোহীদের সরকারের সমর্থন দেওয়াকে অনুচিৎ বলে মনে করছেন সমালোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

বাত্তিকালোয়া, শ্রীলংকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় তামিল টাইগার বিদ্রোহীদের দলছুট একটি অংশ সোমবার দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় একটি নির্বাচনে বেশ বড় ব্যবধানে জিতেছে। তাদের পেছনে সরকারের সমর্থন ছিল। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। তবে সশস্ত্র এই বিদ্রোহীদের সরকারের সমর্থন দেওয়াকে অনুচিৎ বলে মনে করছেন সমালোচকরা। সরকার সমর্থিত 'টিএমভিপি' নামে বিদ্রোহীদের এই অংশটি ২০০৪ সালে তামিল টাইগারদের মূল অংশ থেকে বেরিয়ে আসে। এখন তারা দেশটির পূর্বাঞ্চল থেকে টাইগারদের বিতারিত করতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সোমবারের নির্বাচনে টিএমভিপি প্রথম হয়েছে। বাত্তিকালোয়ার সহকারি নির্বাচন কমিশনার থুরাসিঙ্গাম কৃষ্ণনানথালিঙ্গাম ভোট গণনা শেষে রয়টার্সকে বলেন, "টিএমভিপি সবগুলো আসনেই জিতেছে। মোট গৃহীত ভোটের ৭০ শতাংশ তারা পেয়েছে।" তামিল অধ্যুষিত ওই অঞ্চলের প্রশাসন নিজেদের দখলে নিতে সরকারের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এই নির্বাচনকে প্রাদেশিক নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটিতে গত ২৫ বছরের গৃহযুদ্ধ যেমন নতুন করে আরও জোরদার হচ্ছে তেমনি মানবাধিকার লংঘনে সরকারের বিরুদ্ধে অভিযোগও বাড়ছে। এই নির্বাচনে পূর্ব বাত্তিকালোয়া জেলায় সরকার সশস্ত্র এই বিদ্রোহীদের নির্বিঘে