২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করবে পিপিপি

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সোমবার প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি তার দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করার জন্য জারদারিকে পুরো ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ইসলামাবাদ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সোমবার প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি তার দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করার জন্য জারদারিকে পুরো ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। রোববার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলের সঙ্গে জোট সরকার গঠন নিয়ে চুক্তি হওয়ার একদিন বাদে দলীয় নেতাদের সঙ্গে এ বৈঠক করলেন পিপিপির বর্তমান প্রধান জারদারি। গত ডিসেম্বর মাসে আত্মঘাতী হামলায় পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির নিহত হওয়ার পর পিপিপির প্রধান হিসেবে দায়িত্ব পান জারদারি। ধারণা করা হচ্ছে, নওয়াজ ও প্রয়াত বেনজিরের দলের এ জোট পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারে। জোট সরকার গঠন সংক্রান্ত এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মুশাররফের সঙ্গে বৈরি সম্পর্ক তৈরি হতে পারে জারদারি ও নওয়াজের। কেননা, গত নভেম্বর মাসে মুশাররফ যেসব বিচারককে বরখাস্ত করেছেন তাদের পুনর্বহাল করার প্রতিশ্র"তি দিয়েছে উভয় নেতাই। ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে পিপিপি বেশি আসনে জয়ী হওয়ায় পিপিপিরই প্রধানমন্ত্রী পদের জন্য একজনকে মনোনীত করা উচিত বলেও একমত হয়েছেন জারদারি ও নওয়াজ। ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় নওয়াজের দল এবং তৃতীয় হয় মুশাররফ সমর্থিত দল। নির্বাচিত নেতাদের নিয়ে জারদারির ওই বৈঠকের পর পিপিপির মুখপাত্র শেরি রেহমান সাংবাদিকদের বলেন, "সদস্যরা জারদারিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার পূর্ণ ক্ষমতা দিয়েছেন।" তিনি বলেন, আরও কয়েকদিন আলোচনা হবে এবং মুশাররফ নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার পরই জারদারি নতুন প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবেন। মুশাররফ গত সপ্তাহে বলেছেন, জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে এক সপ্তাহ বা আরও বেশি সময় লাগবে। অন্যদিকে, রোববার নওয়াজ ও জারদারি উভয়েই অবিলম্বে অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। বেনজিরের ঘনিষ্ঠ সহকারি পিপিপির উপ-প্রধান মাখদুম আমিন ফাহিম পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন