২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা

সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কস্তুনিকা সোমবার আনুষ্ঠানিকভাবে কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ায় সার্বিয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কসোভোর স্বাধীনতা এবং ইইউ এ স্থান করে নেওয়া প্রশ্নে তীব্র মতানৈক্যের কারণে সরকার চালানো সম্ভব হচ্ছে না মর্মে ভোজিস্লাভের ঘোষণার পর মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত অধিবেশনে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

বেলগ্রেড, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কস্তুনিকা সোমবার আনুষ্ঠানিকভাবে কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ায় সার্বিয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কসোভোর স্বাধীনতা এবং ইইউ এ স্থান করে নেওয়া প্রশ্নে তীব্র মতানৈক্যের কারণে সরকার চালানো সম্ভব হচ্ছে না মর্মে ভোজিস্লাভের ঘোষণার পর মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত অধিবেশনে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, "সরকার আর ঐক্যবদ্ধ এবং অভিন্ন নীতি গ্রহণ করতে পারছে না। ফলে সার্বিয়ার রাজনীতি নির্ধারণ ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সংবিধানের মৌলিক কার্যক্রম পরিচালনায় সরকার অপারগ হয়ে পড়েছে।" প্রেসিডেন্ট বোরিস তাদিককে এখন পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দিন নির্ধারণ করতে হবে। নির্বাচন ১১ মে তে হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০০ সালে ভোটাররা ভোট দিয়ে স্লোবোদান মিলোসেভিচের স্বৈরশাসনের ইতি টানার পর সার্বিয়ায় এটিই হবে সবচে গুরুত্বপূর্ণ নির্বাচন। ডেমোক্র্যাট এবং নব্য জাতীয়তাবাদীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ নির্বাচনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/