২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার নির্বাচনে বিরোধীদের সাফল্য এবং সাইবারস্পেসের শক্তি

সরকারের দমননীতি, নির্বাচনী প্রচারণায় বিধি-নিষেধ এবং নিয়ন্ত্রিত গণমাধ্যমেও সমান সুযোগ থেকে বঞ্চিত বিরোধী দলগুলোর মালয়েশিয়ার নির্বাচনে অভাবনীয় সাফল্যে 'যোগাযোগ কিংবা গণমাধ্যম' হিসেবে সাইবারস্পেসের শক্তির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কুয়ালা লামপুর, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সরকারের দমননীতি, নির্বাচনী প্রচারণায় বিধি-নিষেধ এবং নিয়ন্ত্রিত গণমাধ্যমেও সমান সুযোগ থেকে বঞ্চিত বিরোধী দলগুলোর মালয়েশিয়ার নির্বাচনে অভাবনীয় সাফল্যে 'যোগাযোগ কিংবা গণমাধ্যম' হিসেবে সাইবারস্পেসের শক্তির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হল। ভিন্নমতাবলম্বীদের ওয়েবসাইট, উন্মুক্ত সাইটগুলোতে ভিডিও ও অনলাইন পোস্টিংসহ বিভিন্ন ব্লগের মাধ্যমে ক্ষমতাসীন রাজনীতিকদের মুখোশ উন্মোচন, তাদের কথা ও কাজের বৈপরীত্য এবং জনজীবনের নানা সমস্যার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা জনসাধারণকে কতোটা প্রভাবিত করতে পারে তার প্রমাণ পাওয়া গেল সাইবার-প্রচারাভিযান চালানো সংগঠক-রাজনীতিকদের নির্বাচনী সাফল্য এবং বিরুদ্ধ সাইবার প্রচারাভিযানের লক্ষ্যে পরিণত হওয়া ক্ষমতাসীনদের নির্বাচনী বিপর্যয়ের মধ্য দিয়ে। শনিবার অনুষ্ঠিত মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য আইনসভা নির্বাচনে প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবির নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠীর জোট 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' পার্লামেন্টে ৬২ শতাংশ আসন পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যেখানে ২০০৪ সালের নির্বাচনে এ জোট ৯০ শতাংশ আসন পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অপরদিকে, বিরোধী ইসলামপন্থি ও সংস্কারপন্থি দলগুলো মালয়েশিয়ার ১৩টি রাজ্যের ৫টিতে বিজয়ী হয়েছে। এর একটি হচ্ছে আবদুল্লাহর জন্মস্থান ও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেনাং রাজ্য। গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' জোটের সবচেয়ে খারাপ নির্বাচনী ফল এটি। এ নির্বাচনে অভিনব সাইবার প্রচারাভিযানে যারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন তাদের একজন ৫২ বছর বয়সী জেফ ওয়ি। বিজ্ঞাপনী সংস্থার কপি রাইটার থেকে প্রথমে রাজনৈতিক ব্লগারে পরিণত হন ওয়ি। ডব্লিউডব্লিউডব্লিউ ডট জেফ ওয়ি ডটকম-এ 'স্ক্রিনহটস' নামে ব্লগ লিখে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে পুরোদস্তুর রাজনীতিক। ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি (ডিএপি) থেকে পেনাং রাজ্যে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। কেন্দ্রীয় সেলাঙ্গর রাজ্যে থেকে নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক পরামর্শক এলিজাবেথ ওং। এলিজাবেথওং ডট ওয়ার্ডপ্রেস ডটকম নামে একটি ব্লগ চালান তিনি। ক্ষমতাসীন রাজনীতিকদের বিরুদ্ধে প্রচারণায় জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট 'ইউটিউব' এর সাফল্য বিরোধী রাজনৈতিক কর্মীদের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে। যৌনতা, দুর্নীতি ও ঘুষের মতো বিষয়ে নেটিজেনদের (নেটের নাগরিক) গোপনে ধারণ করা ভিডিও কিংবা টিভি ও জনজীবন থেকে রেকর্ড করা ভিডিও'র অনলাইন পোস্টিং বোমা ফাটানোর মতো প্রভাব ফেলেছে মানুষের মনে। জানুয়ারি মাসে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্ষমতাসীন দলের এমপি বদরুদ্দিন বিন আমিরুলদিন পার্লামেন্টে উত্তেজিত কন্ঠে ভাষণ দিচ্ছেন-"মালয়েশিয়া একটি মুসলিম দেশ। কারও যদি তা ভাল না লাগে তাহলে সে মালয়েশিয়া ছেড়ে বেরিয়ে যাক।" মালয় বংশোদ্ভুত মুসলিমরা দেশটিতে সংখ্যাগরিষ্ঠ হলেও চীনা বংশোদ্ভুত বৌদ্ধ-খ্রিষ্টান ও ভারতীয় বংশোদ্ভুত হিন্দু সংখ্যালঘু স