২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসএস'র উদ্দেশ্যে রওনা দিল ইউরোপের পরিবহন রকেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রয়োজনীয় মালামাল সরবরাহ করার জন্য রোববার ইউরোপের একটি পরিবহন রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এরিয়েন-৫ নামের একটি উৎক্ষেপক রকেটের সাহায্যে ওই মালবাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এই প্রথম কোন ইউরোপীয় এটিভি (পরিবহন রকেট) আইএসএস-এ সরঞ্জামাদি বহন করে নিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কৌরৌ, ফ্রেঞ্চ গায়ানা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রয়োজনীয় মালামাল সরবরাহ করার জন্য রোববার ইউরোপের একটি পরিবহন রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এরিয়েন-৫ নামের একটি উৎক্ষেপক রকেটের সাহায্যে ওই মালবাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এই প্রথম কোন ইউরোপীয় এটিভি (পরিবহন রকেট) আইএসএস-এ সরঞ্জামাদি বহন করে নিয়ে যাচ্ছে। মহাকাশ কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলের ফ্রেঞ্চ গায়ানার কৌরৌতে অবস্থিত ইউরোপের স্পেসপোর্ট থেকে রোববার গ্রীনিচ সময় ০৪০৩ ঘণ্টায় একটি এরিয়ন-৫ উৎক্ষেপক রকেটের সাহায্যে ২০ মেট্রিক টনের ওই মালবাহী মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। আইএসএস কর্মসূচিতে অংশগ্রহণের প্রতিশ্র"তি মোতাবেক জুল ভার্ন নামের এই স্বয়ংক্রিয় মালবাহী রকেটটি উৎক্ষেপণ করল ইউরোপ। ফ্রান্সের বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক জুল ভার্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর নামকরণ করা হয়েছে জুল ভার্ন। ইউরোপীয় স্পেস এজেন্সির (ইউএসএ) পরিচালক জ্যঁ-জ্যাকুয়েস দুয়োর্দেইন বলেন,"এটিভি (অটোমেটিক ট্রান্সফার ভেহিকল) উৎক্ষেপণের মধ্য দিয়ে আমরা সত্যিকারের এক অভিযাত্রায় পা রাখলাম।" প্রকৌশলীরা জানিয়েছেন, উৎক্ষেপণের এক ঘণ্টা পরই নয় টন পণ্য পরিবহনকারী এটিভি উৎক্ষেপক রকেট এরিয়েন থেকে বিচ্ছিন্ন হয়েছে। মালবাহী রকেটটি একটি কক্ষপথে অবস্থান করবে এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ি ৩ এপ্রিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, এটিভি কর্মসূচিতে প্রায় প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এএমটি/১৪৪৪ ঘ.