২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইওমিংয়ে ওবামার জয়, আবারও পিছিয়ে পড়লেন হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে আবারও পিছিয়ে পড়লেন হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার তিনটি রাজ্যে জয় পেয়ে হিলারি লড়াইয়ে ফিরলেও প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা ওয়াইওমিং রাজ্যে জিতে শনিবার আবারও তাকে পেছেনে ফেলে দিলেন। ওয়াইওমিংয়ে ভোটের প্রাপ্ত ৯৬ শতাংশ ফলাফলের মধ্যে ওবামা পেয়েছেন ৫৯ শতাংশ এবং হিলারি পেয়েছেন ৪০ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ওয়াশিংটন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে আবারও পিছিয়ে পড়লেন হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার তিনটি রাজ্যে জয় পেয়ে হিলারি লড়াইয়ে ফিরলেও প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা ওয়াইওমিং রাজ্যে জিতে শনিবার আবারও তাকে পেছেনে ফেলে দিলেন। ওয়াইওমিংয়ে ভোটের প্রাপ্ত ৯৬ শতাংশ ফলাফলের মধ্যে ওবামা পেয়েছেন ৫৯ শতাংশ এবং হিলারি পেয়েছেন ৪০ শতাংশ। ওবামার প্রচার শিবিরের ম্যানেজার ডেভিড প্লাউফ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জয়।" তিনি জানান, এই রাজ্যে জিততে ওবামার প্রতিদ্বন্দ্বী হিলারি, তারা স্বামী বিল ক্লিনটন ও তাদের মেয়ে চেলসিয়া প্রচারাভিযানে যোগ দিয়েছিলেন। তারপরও হিলারি জিততে পারেননি। মাত্র ১২জন প্রতিনিধির ছোট রাজ্য ওয়াইওমিংয়ের জয়ে ওবামা খুব বেশি এগিয়ে যেতে না পারলেও দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই এখন যে অবস্থায় আছে তাতে এ রকম সামান্য ব্যবধানই হয়ত জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। সিএনএন জানিয়েছে, এই রাজ্যের ১২টি প্রতিনিধি ভোটের মধ্যে ওবামা ৭টি পেতে পারেন। তবে হিলারির প্রচার শিবিরের ম্যানেজার ম্যাগি উইলিয়ামস এই রাজ্যের ফলাফলকে তাদের প্রার্থীর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান হিলারি এখান থেকে ৫টি প্রতিনিধি ভোট আশা করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "প্রতিনিধিদের দুই দিকে এই প্রায় সমান সমর্থনে আমরা বেশ বিস্মিত হয়েছি। তবে এই রাজ্যের জনগণ আমাদের সমর্থন দেওয়ায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ওবামা এবং হিলারি দুজনই শুক্রবার ওয়েমিংয়ে প্রচারণা চালালেও শনিবার তারা বাড়িতেই কাটান। এখন তারা প্রস্তুতি নিচ্ছে আগামী মঙ্গলবার মিসিসিপি রাজ্যে লড়াইয়ের জন্য। এরপর আগামী ২২ এপ্রিল আছে পেনসিলভানিয়ার ভোট। সুপার ডেলিগেটদের সমর্থন ছাড়া হিলারি ও ওবামার কেউই মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ২০২৫ জন প্রতিনিধির ভোট অর্জনে সক্ষম হবেন বলে মনে হচ্ছে না। এ অবস্থায় মনোননয়ন নিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন শেষে দলীয় সম্মেলনে ৭৯৬ জন সুপার ডেলিগেটের মধ্য থেকে সর্বোচ্চ সমর্থন লাভের আশায় থাকতে হবে উভয়কেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১২১৬ ঘ.