ওয়াশিংটন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার বলেছেন, কিউবায় এক একনায়কের জায়গায় অপর একনায়ক স্থলাভিষিক্ত হয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত কমিউনিস্ট শাসিত দ্বীপটির বিরুদ্ধে মার্কিন কঠোর নীতি অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বুশ বলেন, "ফিদেল কাস্ত্রো এখনও নেপথ্য থেকে বিভিন্ন বিষয়ে প্রভাব খাটাচ্ছেন।"
ফিদেল কাস্ত্রো গত মাসে কিউবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর তার ভাই রাউল কাস্ত্রো দেশটির নতুন প্রেসিডেন্ট মনোনীত হন।
ফিদেল পরবর্তী যুগে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বাণিজ্য নিষেধাজ্ঞা পুনরায় বিবেচনার একটি সুযোগ সৃষ্টি হতে পারে
bdnews24