২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিরোধ অবসান

সপ্তাহব্যাপী আঞ্চলিক কূটনীতির পর এক সমঝোতার মাধ্যমে কলম্বিয়ার সঙ্গে ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিরোধের অবসান হয়েছে। কলম্বিয়ার সেনাবাহিনী ইকুয়েডরে ঢুকে 'রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া' বা ফার্ক গেরিলা সংগঠনের এক শীর্ষ নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে প্রতিবেশী দেশদুটির এ সঙ্কট তৈরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

সান্তো ডোমিঙ্গো, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তাহব্যাপী আঞ্চলিক কূটনীতির পর এক সমঝোতার মাধ্যমে কলম্বিয়ার সঙ্গে ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিরোধের অবসান হয়েছে। কলম্বিয়ার সেনাবাহিনী ইকুয়েডরে ঢুকে 'রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া' বা ফার্ক গেরিলা সংগঠনের এক শীর্ষ নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে প্রতিবেশী দেশদুটির এ সঙ্কট তৈরি হয়েছিল। শুক্রবার ডোমিনিক্যান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় ইকুয়েডর, কলম্বিয়া ও ভেনেজুয়েলার শীর্ষ নেতাদের মধ্য সমঝোতা পরবর্তী করমর্দনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ওই সঙ্কট সমধান হয়। ডোমিনিক্যান রিপাবলিকের প্রেসিডেন্ট লিওনেল ফারনান্দেজের আয়োজনে অনুষ্ঠিত ওই শীর্ষ সম্মেলনটি ল্যাটিন আমেরিকার সব দেশে টেলিভিশনে সরাসরি স