২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী থ্যাচার হাসপাতালে

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে অসুস্থ বোধ করার পর পূর্বসতর্কতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রিটেনের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ৮২ বছর বয়সী থ্যাচারকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 07:06 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

লন্ডন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে অসুস্থ বোধ করার পর পূর্বসতর্কতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রিটেনের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ৮২ বছর বয়সী থ্যাচারকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানিয়েছেন, থ্যাচার শুক্রবার রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। মুখপাত্র বলেন, "তার অবস্থা স্থিতিশীল এবং দায়িত্বরত চিকিৎসা কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন।" থ্যাচার ২০০২ সালে বেশ কয়েকবার মাইনর স্ট্রোক-এ আক্রান্ত হন। তখন চিকিৎসকরা তাকে জনসমাবেশে ভাষণ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য, তিন সপ্তাহ আগেও তাকে এক সমাবেশে দেখা যায়। প্রায় ১৫ বছর ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১১ বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন লৌহমানবী হিসেবে পরিচিত থ্যাচার। থ্যাচারের স্বামী স্যার ডেনিস থ্যাচার ২০০৩ সালের জুন মাসে ৮৮ বছর বয়সে মারা গিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০০ ঘ.