২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে হামলার দায় স্বীকার করল হামাস

ফিলিস্তিনি গেরিলা দল হামাস জেরুজালেমের ইহুদি ধর্মীয় স্কুলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় ৮ জন নিহত হয়। হামাসের এক কর্মকর্তা শুক্রবার এ ঘটনার দায় স্বীকারের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

গাজা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি গেরিলা দল হামাস জেরুজালেমের ইহুদি ধর্মীয় স্কুলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় ৮ জন নিহত হয়। হামাসের এক কর্মকর্তা শুক্রবার এ ঘটনার দায় স্বীকারের কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "হামাস পুরোপুরি জেরুজালেম অভিযানের দায় স্বীকার করছে। এ অভিযানের বিস্তারিত হামাস পরে জানাবে।" বৃহস্পতিবার রাতে এক ফিলিস্তিনি বন্দুকধারী ইহুদিদের একটি ধর্মীয় স্কুলে ঢুকে আট জনকে গুলি করে হত্যা করে। শহরের মারকাজ হারাভ সেমিনারিতে এই হত্যকাণ্ডের ঘটনা ঘটে। শহরের বিখ্যাত ওই ইহুদি শিক্ষাশ্রমে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত জাকা ইমার্জেন্সি সার্ভিসের প্রধান জেহুদা মেশি-জাহাভ বলেন, "এখানে কসাইখানার মতো হত্যা করা হয়েছে।" ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেজিভ বলেন, "জেরুজালেমে আজকের রাতের এই হত্যাকাণ্ডে একটি বিষয় পরিস্কার হয়ে গেছে। এই বর্বরতা নিয়ে যারা উল্লাসে মেতেছে তারা শুধু ইসরায়েলের শত্র" নয়, তারা শান্তি ও সংহতির শত্র"।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ঘ.