বাগদাদ, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - বাগদাদের একটি জনাকীর্ণ বাজারে বৃহস্পতিবার দু'টি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। এ বিস্ফোরণের পেছনে আল-কায়েদার সংযোগ রয়েছে বলে ধারণা করছে ইরাক সরকার।
ইরাক থেকে যুক্তরাষ্ট্রের ২০০০ হাজার সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার দিনই এ হামলার ঘটনা ঘটল।
পুলিশ জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত কারাদা অঞ্চলে একটি বাজারের কাছে প্রথমে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে নিরাপত্তা কর্মীসহ সাধারণ মানুষ ভীড় করলে এক আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলে হাজির হয়ে আরেকটি বিস্ফোরণ ঘটায়।
বাগদাদ অভিযানে নিয়োজিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র মেজর জেনারেল কাসিম মোসাবি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন,"আল-কায়েদার সন্ত্রাসীরা আবারও নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।"
এর আগে রয়টার্সকে তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৮ ঘ.
bdnews24