২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে ইহুদিদের ধর্মীয় স্কুলে গুলিতে ৮ জন নিহত

জেরুজালেমে বৃহস্পতিবার রাতে ইহুদিদের একটি ধর্মীয় স্কুলে ঢুকে এক ফিলিস্তিনি বন্দুকধারী আট জনকে গুলি করে হত্যা করেছে। তবে ইসরায়েল জানিয়েছে, এই হত্যাকাণ্ড সত্ত্বেও তারা শান্তি আলোচনা থেকে সরে আসবে না। বৃহস্পতিবার রাতে শহরের মারকাজ হারাভ সেমিনারিতে ওই হত্যকাণ্ডের ঘটনা ঘটে। কেউ তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও ঘটনার পর গাজা উপত্যকায় উল্লাস করেছে হামাস ক্যাডাররা। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 05:13 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

জেরুজালেম, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেরুজালেমে বৃহস্পতিবার রাতে ইহুদিদের একটি ধর্মীয় স্কুলে ঢুকে এক ফিলিস্তিনি বন্দুকধারী আট জনকে গুলি করে হত্যা করেছে। তবে ইসরায়েল জানিয়েছে, এই হত্যাকাণ্ড সত্ত্বেও তারা শান্তি আলোচনা থেকে সরে আসবে না। বৃহস্পতিবার রাতে শহরের মারকাজ হারাভ সেমিনারিতে ওই হত্যকাণ্ডের ঘটনা ঘটে। কেউ তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও ঘটনার পর গাজা উপত্যকায় উল্লাস করেছে হামাস ক্যাডাররা। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, জেরুজালেম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে লিবিয়া। তবে লিবিয়া জানিয়েছে তারা সঠিক কাজই করেছে। শহরের বিখ্যাত ওই ইহুদি শিক্ষা আশ্রমে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত জাকা ইমার্জেন্সি সার্ভিসের প্রধান জেহুদা মেশি-জাহাভ বলেন, "এখানে কসাইখানার মতো হত্যা করা হয়েছে।" ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেজিভ বলেন, "জেরুজালেমে আজকের রাতের এই হত্যাকাণ্ডে একটি বিষয় পরিস্কার হয়ে গেছে। এই বর্বরতা নিয়ে যারা উল্লাসে মেতেছে তারা শুধু ইসরায়েলের শত্র" নয়, তারা শান্তি ও সংহতির শত্র"।" ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যরাই মেকেল জানিয়েছেন, হত্যাকাণ্ড সত্ত্বেও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। মাহমুদ আব্বাস এই ঘটনার নিন্দা জানিয়েছেন। গাজায় ইসরায়েলের সা