২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মিসর

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি স্থাপন নিয়ে ফিলিস্তিনি গেরিলা দল হামাস এবং ইসলামিক জিহাদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা শুরু করেছে মিসর। দু'দলের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

গাজা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি স্থাপন নিয়ে ফিলিস্তিনি গেরিলা দল হামাস এবং ইসলামিক জিহাদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা শুরু করেছে মিসর। দু'দলের কর্মকর্তারা একথা জানিয়েছেন। গাজা ইসরায়েলে রকেট হামলার অবসান এবং হামাস নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি তল্লাশি অভিযান বন্ধ হলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জন্য ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সুবিধা হবে। আলোচনা ইতোমধ্যেই মিশরের এল আরিস এলকায় শুরু হয়েছে। ইসরায়েল গাজায় হামলা করা আপাতত বন্ধ করার তিনদিন পর এ আলোচনা শুরু হল। হামাসের কর্মকর্তারা বলেছেন, তাদের দলের ঊর্ধ্বতন নেতা মাহমুদ আল জহর এল এরিস আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। ওদিকে, ইসলামিক জিহাদ নেতা খাদের হাবিব বলেছেন, "তার দল এল এরিসে আলোচক দল পাঠিয়েছে।" তাদের লক্ষ্য হচ্ছে শান্ত অবস্থা ফিরিয়ে আনা। তবে খাদের বলেন, আলোচনার শর্ত খুবই স্পষ্ট। আর তা হচ্ছে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের লোকজনদের বিরুদ্ধে যে কোনোরকম আগ্রাসন বন্ধ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ঘ.