কলম্বো, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় ব্যাপক হাওে গুম ও অপহরণ ঘটনার জন্য বৃহস্পতিবার দেশটির সরকারকে দায়ি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
তামিল টাইগার গেরিলাদের সঙ্গে শ্রীলংকা সরকারের ২৫ বছর বয়সী গৃহযুদ্ধের নতুন মাত্রা শুরু হওয়ার প্রেক্ষাপটে এ অভিযোগ করল এইচআরডব্লিউ। একইসঙ্গে সংগঠনটি শ্রীলংকায় জাতিসংঘের একটি পর্যবেক্ষক মিশনও পাঠানোর আহ্বান জানিয়েছে। অবশ্য, এ আহ্বান প্রত্যাখ্যান করেছে শ্রীলংকা সরকার।
প্রসঙ্গত, তামিল টাইগারদের সঙ্গে ছয় বছরের যুদ্ধবিরতির পর শ্রীলংকার সরকার গত জানুয়ারি মাসে তা আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়েছে। আর ১৯৮৩ সালে শুরু হওয়া শ্রীলংকার এ গৃহযুদ্ধে প্রায় ৭০ হাজার লোকের প্রাণহানি হয়েছে।
এক বিবৃতিতে এইচআরডব্লিউ'র এশিয়া অঞ্চলের সহকারি পরিচালক ইলাইন পিয়ারসন বলেন, "এক সময়কার মানবাধিকার বিষয়ক পরামর্শদাতা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সরকার এখন তার নেতৃত্বে বিশ্বের সবচে বাজে সরকারে পরিণত হতে চলেছে।"
সংগঠনটি শ্রীলংকার মানবাধিকার পরিস্থিতির ওপর ২৪১ পাতার এক প্রতিবেদনও প্রকাশ করেছে। "রিকারিং নাইটমেয়ার: স্টেট রেসপনসিবলিটি ফর ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড অ্যাবডাকশন্স ইন শ্রীলংকা" শিরোনামের ওই প্রতিবেদনে এইচআইরডব্লিউ গুম হয়ে যাওয়াদের অনেকের আত্মীয়র সাক্ষাৎকার ছেপেছে।
এসব সাক্ষাৎকারে তাদের অনেকে অপহরণের ঠিক আগ মুহূর্তে কীভাবে শ্রীলংকার পুলিশ অভিযান চালাতো তা জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, দিনের আলোয় বন্দুকের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তার পর গুম হয়ে যাওয়া সম্পর্কে।
এছাড়া, অনেক সময় অজ্ঞাত বন্দুকধারীরাও অনেককে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন অনেকের আত্মীয়-স্বজন। যদিও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা
bdnews24