২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত নিরসনে সংলাপকেই একমাত্র পথ মনে করে পাকিস্তানিরা

সংঘাত নিরসনে ইসলামি জঙ্গিদের সঙ্গে আলোচনাই একমাত্র পন্থা হিসেবে ভাবছে পাকিস্তানিরা। তবে জঙ্গিরা আলোচনায় আসতে চাইবে কিনা সেটাই অনিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

পেশওয়ার, পাকিস্তান, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘাত নিরসনে ইসলামি জঙ্গিদের সঙ্গে আলোচনাই একমাত্র পন্থা হিসেবে ভাবছে পাকিস্তানিরা। তবে জঙ্গিরা আলোচনায় আসতে চাইবে কিনা সেটাই অনিশ্চিত। চলতি বছরের মাত্র দুমাস পেরোলেও এই স্বল্প সময়ের মধ্যে পাকিস্তানে সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ৫০০ মানুষ। এই ক্রমবর্ধমান সহিংসতার একদিকে যেমন পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশটির পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে তেমনি এই নিয়ে প্রথমেই সমস্যার মুখে পড়বে আসন্ন নতুন সরকার। এই অবস্থায় দেশের জনগণ আশা করছে এবং ধরেই নিয়েছে সহিংসতা বন্ধ করতে হলে নতুন সরকারকে জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসতে হবে। আফগান সীমান্তবর্তী পশতুন আদিবাসী এলাকার এক সরকারি কর্মকর্তা বলেন, "সংঘাত নিরসনে একমাত্র পথ হচ্চে সংলাপ।" এই এলাকায় ইসলামি জঙ্গিরা একইসঙ্গে পাকিস্তানি বাহিনী ও আফগান বাহিনীর সঙ্গে লড়ছে। আল-কায়েদা জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপের মুখে থাকা পাকিস্তান স