২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন পুনরায় শান্তি আলোচনায় বসতে সম্মত

ইসরায়েল এবং ফিলিস্তিন এই সপ্তাহে পুনরায় শান্তি আলোচনা শুরু করতে পারে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। অবশ্য, হামাস নিয়ন্ত্রত গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ না হওয়া এ আলোচনার অগ্রগতি নিয়ে শঙ্কা কাটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

জেরুজালেম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল এবং ফিলিস্তিন এই সপ্তাহে পুনরায় শান্তি আলোচনা শুরু করতে পারে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। অবশ্য, হামাস নিয়ন্ত্রত গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ না হওয়া এ আলোচনার অগ্রগতি নিয়ে শঙ্কা কাটেনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের সমর্থিত ওই শান্তি আলোচনা স্থগিত করে দেয়। ইসরায়েলের পাঁচদিনব্যাপী ওই আগ্রাসনে ১২৫ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের চাপের মুখে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষ পুনরায় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলের দৈনিক হারেতজ জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদই আলাপ-আলোচনার 'জুনিয়র প্রতিনিধিরা' বৈঠকে বসতে পারেন। ওদিকে, গাজায় পাঁচ দিনের সামরিক অভিযান চালানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, হামাস ইসরায়েলে রকেট হামলা বন্ধ করলে তারাও গাজা উপত্যকায় হামলা বন্ধ করবে। অন্যদিকে, হামাসের পশ্চিমা সমর্থিত প্রতিপক্ষ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত তিনি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে পুনরায় ওলমার্টের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস মধ্যপ্রাচ্যে তিনদিনের সফর শেষ করেছেন বুধবার। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পুনরায় সে আলোচনা শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনকে সম্মত করার লক্ষ্যেই মূলত তিনি এ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৩৩ ঘ.