২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিনকে আলোচনায় বসতে রাইসের চাপ

হামাস নিয়ন্ত্রিত গাজায় সহিংসতা বন্ধ করে শান্তি আলোচনায় ফিরতে ইসরায়েল ও ফিলিস্তিনের ওপর চাপ সৃষ্টি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। মধ্যপ্রাচ্যে দুদিনব্যাপী সফরের শেষ দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ আলোচনায় রাজি করানোর চেষ্টা নেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

তেল আবিব, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস নিয়ন্ত্রিত গাজায় সহিংসতা বন্ধ করে শান্তি আলোচনায় ফিরতে ইসরায়েল ও ফিলিস্তিনের ওপর চাপ সৃষ্টি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। মধ্যপ্রাচ্যে দুদিনব্যাপী সফরের শেষ দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ আলোচনায় রাজি করানোর চেষ্টা নেবেন তিনি। মঙ্গলবার রাইস বলেন, "শান্তি প্রক্রিয়া সচল রয়েছে এটি নিশ্চিত করাটাই মূখ্য ব্যাপার।" আব্বাস এদিন শান্তি আলোচনায় ফেরার কোনো প্রতিশ্র"তি দেননি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, " আমি ইসরায়েল সরকারকে আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি।" মার্কিন কর্মকর্তারা বলছেন পরিস্থিতি আগে শান্ত হওয়া দরকার এবং ইসরায়েলের কাছ থেকে আরও বেশি আশ্বাস লাভ করাও দরকার। তবে তাদের আশা আব্বাস দ্রুত আলোচনা শুরু করবেন। আলোচনা প্রক্রিয়ায় প্রতিশ্র"তিবদ্ধ হয়ে মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নতি লক্ষ্য করার প্রয়োজনীয়তার কথাই রাইস দুপক্ষকে বলতে চান বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিসর মঙ্গলবার গাজায় ইসরায়েলের সঙ্গে হামাস গেরিলাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, কেবলমাত্র ইসরায়েল-ফিলিস্তিনি আলোচনাই দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে কায়রো বৈঠকে হামাসের তৎপরতা এবং গাজায় ইসরায়েলি হামলা দুটো বিষয়েই ভিন্ন ভিন্ন মতামত এসেছে। তবে হামাসকে রকেট হমলা ও অন্যান্য সন্ত্রাসী পথ বন্ধ করতে হবে এ ব্যাপারে দুপক্ষই একমত হয়েছে। রাইস মঙ্গলবার ইসরায়েলে পৌঁছান। মিসরের রাজধানী কায়রো থেকে বিমানযোগে তিনি তেল আবিবে যান। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষিতে স্থগিত থাকা যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতায় আয়োজিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে এ সফরে আসেন রাইস। ইসরায়েল সফরের আগে রাইস মিসর সফর করেন। মিসর সফরে তিনি দেশটির নেতাদের সঙ্গে গাজা সঙ্কট নিয়ে আরবদের ক্ষোভ প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেন। কায়রোয় রাইস বলেন, "যত শিগগির সম্ভব আলাপ-আলোচনা শুরু হওয়া দরকরা।" তিনি বলেন, "কীভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি।" ওদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা যুদ্ধবিরতি এবং শান্তবস্থা প্রতিষ্ঠার চেষ্টায় আছি। আমরা ইসরায়েলকে মাত্রাতিরিক্ত সেনাশক্তি ব্যবহার না করতে রাজি করানোর চেষ্টা করছি। এই অসম শক্তি ব্যবহার বন্ধ হতে হবে।" গাজা উপত্যকায় সোমবার শেষ হওয়া পাঁচদিনের ইসরায়েলি সামরিক অভিযানে ১২৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। যাদের অনেকেই ছিলেন বেসামরিক ফিলিস্তিনি। ইসরায়েলের ওই সামরিক অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা স্থগিত করে দিয়েছে। এরপরও ইসরায়েল গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। পাশপাশি ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে রকেট হামলা বন্ধ না হলে তারা আরও সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন এ বছরের মধ্যেই একটি মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি হওয়ার চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের কারণে সে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৩ ঘ.