কারাকাস, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইকুয়েডরে কলম্বিয়ার সামরিক অভিযান চালানো নিয়ে আন্দিজ এলাকায় সংকট বেড়ে চলেছে। এর পরিপ্রেক্ষিতে ওই সামরিক অভিযানের জন্য কলম্বিয়াকে ক্ষমা চাইতে বাধ্য করতে অঞ্চলটির বিভিন্ন দেশ সফর করছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়ের কোরেয়া। বুধবার তিনি ল্যাটিন আমেরিকার প্রভাবশালী দেশ ব্রাজিল সফর করছেন।
শনিবার কলম্বিয়ার সেনারা ইকুয়েডরের ভেতরে অভিযান চালিয়ে কলম্বিয়ার গেরিলা সংগঠন এফআরএসি (ফার্ক) এর এক শীর্ষ নেতাকে হত্যার পর আন্দিজ পর্বতমালা সংলগ্ন ইকুয়েডর, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ওই অভিযানের প্রতিবাদে কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সীমান্তে সেনা পাঠিয়েছে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। এছাড়া, ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশই ইকুয়েডরে সামরিক অভিযান চালানোর জন্য কলম্বিয়ার নিন্দা জানিয়েছে।
অন্যদিকে, চলমান পরিস্থিতিতে শান্ত থাকার জন্য ইউরোপ ও আমেরিকার কূটনীতিকরা আহ্বান জানালেও মঙ্গলবার কলম্বিয়াকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
কলম্বিয়া ইকুয়েডরের মতো প্রতিবেশী অন্য কোনো দেশে সামরিক অভিযান চালালে যুদ্ধ বেধে যেতে পারে বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের হুমকির পর কলম্বিয়াকে এ সমর্থন জানান বুশ।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কোরেয়া মঙ্গলবার রাতে ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলেন, "আগ্রাসীকে ক্ষমা চাইতে এবং আন্তর্জাতিক স
bdnews24