ওয়াশিংটন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন যুদ্ধে মঙ্গলবার ওহাইও ও টেক্সাসে জিতে নিজের প্রার্থীতার সম্ভাবনা বাঁচিয়ে তুলেছেন হিলারি ক্লিনটন। নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারির এই জয়ে থামল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামার জয়রথ। টানা ১১টি অঙ্গরাজ্যে জয়ের পর এই প্রথম হারলেন ইলিনয়ের সিনেটর ওবামা। ওদিকে, রিপাবলিকান দলের জয় নিশ্চিত করে প্রার্থী হচ্ছেন জন ম্যাককেইন। মঙ্গলবার তিনি আরো চারটি রাজ্যে মনোনয়ন পর্বের ভোটে জিতে নিশ্চিত করেছেন প্রার্থিতা। (আরও তথ্যসহ-২)
মঙ্গলবার হিলারির কাছে প্রথমবারের মতো হারলেও এদিন ভারমন্ট রাজ্যের মনোনয়ন যুদ্ধে জিতেছেন ওবামা। হিলারি ও ওবামার লক্ষ্য এখন বাছাই পর্বের পরবর্তী নির্বাচনের দিকে। আগামী সপ্তাহে ভোটাভুটি হবে ওয়াইওইমিং ও মিসিসিপি রাজ্যে। আগামী ২২ এপ্রিল পেনিসিলভানিয়ার লড়াই হবে দুজনের জন্যই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার ওহাইও ও টেক্সাসে জিতে নিজের প্রার্থীতার সম্ভাবনা বাঁচিয়ে তুলতে পারলেও প্রতিনিধিদের সমর্থনের দিক দিয়ে এখনও ওবামার পেছনে পড়ে আছেন হিলারি। শেষ পর্যন্ত আগামী আগস্টের সম্মেলনে দলীয় প্রতিনিধিরাই হয়তো নির্ধারণ করবেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী।
এমএসএনবিসি'র হিসাবে মতে এখনও পর্যন্ত ওবামা পেয়েছেন ১২০২ জন প্রতিনিধির সমর্থন এবং হিলারির পক্ষে আছে ১০৪২ প্রতিনিধি ভোট।
ওহাইও ও টেক্সাসে জেতার পর ওহাইয়োর কলম্বাসে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে হিলারি বলেন, "আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। সবে তো আমাদের জয় শুরু।"
রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়েও মঙ্গলবার ভোট নেওয়া হয়েছে এই চারটি রাজ্যেই। আর ভারমন্ট, রোড আইল্যান্ড, ওহাইও এবং টেক্সাসে লড়াইয়ে ম্যাককেইনের জয়ের পর নিশ্চিত হয়ে গেছে, লড়াইয়ে টিকে থাকা তার শেষ প্রতিদ্বন্দ্বী আরাকানসাসের গভর্নর মাইক হুকাবি আর তাকে ধরতে পারছেন না।
রিপাবলিকানদের মনোনয়ন পেতে প্রয়োজন ১ হাজার ১৯১ জন ডেলিগেটের ভোট, ম্যাককেইন তারচেয়ে বেশি পেয়ে গেছেন এরই মধ্যে। তাই হুকাবি পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন তাকে। টেক্সাসের আরভিংয়ে সমর্থকদের এ কথা জানিয়ে তিনি বলেন, "আমাদের দলকে ঐকবদ্ধ রাখতে সম্ভব সবকিছুই করবো আমি।"
বুধবার রাতে প্রেসিডেন্ট জর্জ ডবি
bdnews24