ক্যানবেরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড শিগগিরই যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন সফর করবেন। বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে তিনি এ সফর করবেন।
এ বিষয়ে মঙ্গলবার রাড জানিয়েছেন, ইরাক থেকে অস্ট্রেলিয়ার সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে এ মাসের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি বলেন, ২৮ মার্চ হোয়াইট হাউসে তিনি বুশের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাড বলেন, প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি চীনও সফর করবেন। রাড জানান, চীন সফরের আগে তিনি লন্ডন, ব্রাসেল্স এবং বুখারেস্ট সফর করবেন। বুখারেস্টে তিনি আফগানিস্তান নিয়ে ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
রাড বলেন, "অস্ট্রেলিয়ার নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও বাণিজ্যিক স্বার্থের অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক সাড়ায় অস্ট্রেলিয়ার অবদানের বিষয়টি তুলে ধরতে তিনি এ সফরে বেরোবেন।"
মঙ্গলবার রাড ও বুশের মধ্যে টেলিসংলাপ হয়েছে। তবে তাদের আলাপের বিষয় নিয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স
bdnews24