২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাম্বারি বৃহস্পতিবার মিয়ানমার সফরে যাচ্ছেন

জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার মিয়ানমারে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসে মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্রপন্থি গণবিক্ষোভ দমন করার পর তৃতীয়বারের মতো এ সফরে যাচ্ছেন গাম্বারি। সোমবার জাতিসংঘ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 09:51 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

জাতিসংঘ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার মিয়ানমারে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসে মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্রপন্থি গণবিক্ষোভ দমন করার পর তৃতীয়বারের মতো এ সফরে যাচ্ছেন গাম্বারি। সোমবার জাতিসংঘ একথা জানিয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মুখপাত্র মিচেল মন্তাস জানান, গাম্বারি যতদিন প্রয়োজন ততদিন মিয়ানমারে অবস্থানের চেষ্টা করবেন। এ সময়ে তিনি তার সর্বশেষ সফরে যেসব সংগঠনের সঙ্গে কথা বলতে পারেননি সেগুলোসহ মিয়ানমার সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ-আলোচনা করবেন। মন্তাস বলেন, গাম্বারির সফরসূচির বিস্তারিত নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও বলেন, "মিয়ানমার সরকারের অব্যাহত সহযোগিতার দিকে তাকিয়ে আছেন গাম্বারি।" প্রসঙ্গত, মিয়ানমারের আটক গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চিসহ দেশটির সব রাজবন্দির মুক্তির চেষ্টা চালিয়ে আসছেন গাম্বারি। পাশাপাশি মিয়ানমার সরকার এবং বিরোধীদলের মধ্যে আলোচনা শুরু করারও চেষ্টা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২২ ঘ.