গাজা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল মঙ্গলবার গাজায় ফের হামলা চালিয়েছে। এতে দুই ফিলিস্তিনি গেরিলা নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা। দুইজনের একজন রকেট নিক্ষেপকারী দলের সদস্য ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা।
ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে পাঁচদিনব্যাপী সংঘর্ষ বন্ধের পর ইরেজ সীমান্তের কাছে আবার বিমান হামলা চালাল। গাজায় ওই পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি।
ফিলিস্তিনি হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুজনই ফিলিস্তিনি গেরিলা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিমান বাহিনী রকেট নিক্ষেপকারীকে লক্ষ্য করে হামলা করেছে। সে ইসরায়েলের রকেট হামলা করেছিল।
ইসরায়েলি বেতারের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ফিলিস্তিনি রকেট ইসরায়েলে সীমান্ত শহর 'ডেরথ' এ আঘাত হেনেছে এবং এর আঘাতে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে হামাস জানিয়েছে, তাদের সশস্ত্র বিভাগ সাময়িকভাবে রকেট নিক্ষেপ বন্ধ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৭ঘ.
bdnews24