বাগদাদ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনী সোমবার জানিয়েছে, তারা উত্তর ইরাকের সামারায় একটি গণকবরের সন্ধান পেয়েছে। এতে ১৪ জনের লাশ রয়েছে।
মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের ধারণা, লাশগুলো হয় ইরাকি পুলিশের নতুবা যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি নিরাপত্তাপত্তারক্ষীদের স্থানীয় এক ইউনিটের সদস্যদের।
সামারার দক্ষিণাঞ্চলে রোববার মার্কিন সেনাবাহিনী গণকবরটির সন্ধান পায়। এতে তারা দেখতে পেয়েছেন, হত্যাকাণ্ডের শিকার এসব লোকের হাত পিঠমোড়া করে বাঁধা রয়েছে এবং তাদের প্রত্যেকের মাথায় গুলির দাগও আছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনী বর্তমানে রাজধানী বাগদাদে উত্তরের চারটি প্রদেশে আল-কায়েদা-বিরোধী অভিযান চালাচ্ছে। সামারার ওই হত্যাকাণ্ডের জন্য তারা ইরাকের সুন্নি মুসলিম জঙ্গিদের দায়ি করেছে।
এর আগে এ মাসেই বাগদাদের ১০০ কিলোমিটার উত্তরে সামারার কাছে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই গণকবরে ৫০ জনের লাশ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24