২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ২২ তামিল গেরিলা হত্যার দাবি সেনাবাহিনীর

শ্রীলংকার সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ২২ তামিল টাইগার গেরিলাকে হত্যার দাবি করেছে। সোমবার সেনাবাহিনী এ দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কলম্বো, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ২২ তামিল টাইগার গেরিলাকে হত্যার দাবি করেছে। সোমবার সেনাবাহিনী এ দাবি জানায়। শ্রীলংকার তামিল টাইগার গেরিলাদের ধ্বংস করে ২৫ বছরব্যাপী গৃহযুদ্ধে জয়ী হওয়া নিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের অঙ্গীকারের একদিন পর এ দাবি জানাল সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় ভাভুনিয়া এবং পোলোন্নারুয়া জেলায় রোববারের ওই সংঘর্ষে দুই সেনা সদস্যও নিহত হয়েছে। শ্রীলংকার সেনাবাহিনী এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানায়নি। এছাড়া, তামিল গেরিলাদের কাছ থেকেও এ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৩ ঘ.