২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার উপকূলে বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিকসহ ট্রলার আটক

শ্রীলঙ্কার নৌবাহিনী সোমবার সেদেশের জলসীমা থেকে ৭১ জন আরোহীসহ একটি নষ্ট হয়ে যাওয়া ট্রলার আটক করেছে। এরা মূলত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক বলে নৌবাহিনী জানিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে , ট্রলারটি ১৫ দিন আগে অচল হয়ে পড়ার পর খাবার ও পানির অভাবে ৩ বাংলাদেশী ও ১৭ জন মিয়ানমারের নাগরিক মারা যায় বলে বেঁচে যাওয়া যাত্রীরা তাদের জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কলম্বো, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলঙ্কার নৌবাহিনী সোমবার সেদেশের জলসীমা থেকে ৭১ জন আরোহীসহ একটি নষ্ট হয়ে যাওয়া ট্রলার আটক করেছে। এরা মূলত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক বলে নৌবাহিনী জানিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে , ট্রলারটি ১৫ দিন আগে অচল হয়ে পড়ার পর খাবার ও পানির অভাবে ৩ বাংলাদেশী ও ১৭ জন মিয়ানমারের নাগরিক মারা যায় বলে বেঁচে যাওয়া যাত্রীরা তাদের জানিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী উত্তর-পূর্ব শ্রীলঙ্কার ১৫০ নটিক্যাল মাইল দূরে সাগর থেকে ট্রলারটি আটক করে। তামিল বিদ্রোহী অধ্যুষিত মুল্লাইতিভুর কাছে মাছ ধরতে যাওয়া কিছু স্থানীয় জেলে শ্রীলঙ্কার নৌবাহিনীকে এই নৌকাটির খবর দেয়। উদ্ধারকৃতদের ত্রিনকোমালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকৃতদের বরাত দিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, গত ৯ ফেব্র"য়ারি ট্রলারটিতে চড়ে মিয়ানমার থেকে ৬৭ জন অভিবাসনের আশায় মালয়েশিয়া অথবা থাইল্যান্ডের দিকে রওনা দেয়। পথে বাংলাদেশ থেকে ২০ ফেব্র"য়ারি আরও ২৪ জনকে তুলে নেয় নৌকাটি। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, "স্পষ্টতই তারা খাবার ও পানির অভাবে পড়েছিল।" তিনি আরও বলেন," উদ্ধারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ৯১ জনের মধ্যে ৩ জন বাংলাদেশী ও ১৭ জন মিয়ানমারের নাগরিক ক্ষুধাতৃষ্ণায় মারা যায়। তাদের লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৪৪০ঘ.