২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত করলেন আব্বাস

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরের রামাল্লায় আব্বাসের এক উর্ধ্বতন কর্মকর্তা রোববার একথা জনিয়েছেন। গাজায় পঞ্চম দিনে গড়ানো ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

গাজা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরের রামাল্লায় আব্বাসের এক উর্ধ্বতন কর্মকর্তা রোববার একথা জনিয়েছেন। গাজায় পঞ্চম দিনে গড়ানো ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। একইসঙ্গে নিহত ফিলিস্তিনিদের স্মরণে রোববার শোক দিবস ঘোষণা করেছেন আব্বাস। প্রেসিডেন্টের এক উর্ধ্বতন কমকর্তা জানান, "আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ...আলোচনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আব্বাস।" তবে যুক্তরাষ্ট্রের উদ্যোগে নতুন করে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুরোপুরি ভেঙ্গে দেওয়ার মত কিছু জানায়নি আব্বাসের সরকার। ওদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তকে একটি 'ভুল' বলে মন্তব্য করে শান্তি আলোচনায় ইসরায়েলের শীর্ষ আলোচক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মুখপাত্র আরি মেকেল বলেছেন, "নিকট ভবিষ্যতেই" আলোচনা শুরুর আশা করছেন তারা। গত বছরের জুন মাসে প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ সেনাদের হটিয়ে গাজা উপত্যাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। এরপর হামাস নেতা প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সরকারকে বিলুপ্ত ঘোষণা করেন আব্বাস। ইসরায়েলসহ পশ্চিমি দুনিয়া আব্বাসকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র আব্বাসের মাধ্যমে নতুন শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেয়। ফলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হাতে থাকলেও হামাস আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে। এর পরপরই ইসরায়েল গাজা ছিটমহল অবরোধ শুরু করে। ইসরায়েলে স