২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৩৯ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চীয় এলাকায় আদিবাসীদের একটি বৈঠকে রোববার এক আত্মঘাতী বোমা হামলায় কমপে ৩৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ইসলামাবাদ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চীয় এলাকায় আদিবাসীদের একটি বৈঠকে রোববার এক আত্মঘাতী বোমা হামলায় কমপে ৩৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ডেরা আদাম খিল আদিবাসী এলাকার এক শীর্ষ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ওই এলাকায় আদিবাসী নেতাদের ঐতিহ্যবাহী বৈঠক বা 'জিরগা' চলাকালে আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। কামরান জাইব নামের ওই সরকারি কর্মকর্তা বলেন, "বৈঠকে দুর্বৃত্তদের বিরুদ্ধে পদপে নেওয়ার এবং সরকারকে সাহায্য করাতে স্থানীয় কমিটি গঠন নিয়ে চূড়ান্ত আলোচনা চলছিল।" তিনি বলেন, "৩৯ জন নিহত এবং আরও ৪০ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।" প্রসঙ্গত, পাকিস্তানে শুধু এ বছরই সহিংস ঘটনায় ৫শ'র বেশি লোকের প্রাণহানি হয়েছে। গত শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক দাফন অনুষ্ঠানে চালানো আত্মঘাতী হামলায় কমপে ৩৮ জনের প্রাণহানি হয়। এর আগে সোমবার রাওয়ালপিন্ডি শহরে চালানো এক আত্মঘাতী হামলায় নিহত হন সেনাবাহিনীর এক শীর্ষ চিকিৎসা কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫১৫ ঘ.