২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া ভেনেজুয়েলায় হামলা করলে 'যুদ্ধ' বাধবে: শ্যাভেজ

ভেনেজুয়েলায় হামলা চালানোর ব্যাপারে শনিবার কলম্বিয়ায়কে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তিনি বলেন, ইকুয়েডরে হামলা চালিয়ে কলম্বিয়ার সেনারা যেভাবে এক কলম্বীয় গেরিলা নেতাকে হত্যা করেছে ঠিক একইভাবে তারা ভেনেজুয়েলায় হামলা চালালে তা "যুদ্ধের কারণ" হয়ে দাঁড়াবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কারাকাস, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় হামলা চালানোর ব্যাপারে শনিবার কলম্বিয়ায়কে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তিনি বলেন, ইকুয়েডরে হামলা চালিয়ে কলম্বিয়ার সেনারা যেভাবে এক কলম্বীয় গেরিলা নেতাকে হত্যা করেছে ঠিক একইভাবে তারা ভেনেজুয়েলায় হামলা চালালে তা "যুদ্ধের কারণ" হয়ে দাঁড়াবে। শ্যাভেজ বলেন, "আপনরা এখানে একই কাজ করতে পারবেন বলে মনে করবেন না। কারণ, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরিণতি হবে খুবই মারাত্মক এবং এতে যুদ্ধ বেধে যাবে।" কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ইকুয়েডরের একটি জঙ্গলে অভিযান চালিয়ে কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন 'এফএআরসি' এর শীর্ষ কমান্ডার রাউল রেইসকে হত্যা করেছে। সীমান্তজুড়ে পরিচালিত এ অভিযানে স্থলবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও অংশ নেয়। প্রসঙ্গত, কলম্বিয়ার এফএআরসি বা 'রেভল্যুশনারি আর্মড ফোর্সেস ইন কলম্বিয়া'র গেরিলাদের হাতে আটক জিম্মি মুক্তির মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে দেশটির মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আলভেরো ইউরিবের সঙ্গে টানাপোড়েন চলছে শ্যাভেজের। যুক্তরাষ্ট্রের কট্টোর সমালোচক শ্যাভেজ ইউরিবকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় একটি দাবার গুটি হিসেবেও অভিহিত করেছেন। অন্যদিকে, ভেনেজুয়েলায় হামলা পরিকল্পনা ও শ্যাভেজকে ক্ষমতাচ্যুত করা সংক্রান্ত সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে চলমান টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বোগোটা থেকে শ্যাভেজ রাষ্ট্রদূতও প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া, সা