মস্কো, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/এপি) - রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রোববার। বিশ্বের সবচেয়ে বড় দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের এ ভোটযুদ্ধে লড়ছেন চারজন এবং যোগ্য ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি ৯০ লাখ। প্রেসিডেন্ট পুতিন সমর্থিত প্রার্থী বিদায়ী সরকারের 'প্রথম সহকারি প্রধানমন্ত্রী' ডিমিত্রি মেদভেদেভ এ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
৯৬ হাজারের বেশি ভোট কেন্দ্রে শনিবার ইএসটি (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) সময় বিকাল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে রোববার ইসএসটি সময় দুপুর একটা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফলাফল পাওয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণ সরকারি ফলাফল সোমবারের আগে প্রকাশিত না হওয়ার সম্ভাবনাই বেশি।
রাশিয়ায় ২ মার্চের এ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা হচ্ছেন
bdnews24