২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যান গঘের চিত্রকর্ম বাজারে, দাম ৩ কোটি ডলার

ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম বিক্রির জন্য বাজারে আসছে। চিত্রকর্মটির দাম ধরা হয়েছে তিন কোটি ডলার। আত্মহত্যার মাত্র কয়েক সপ্তাহ আগে 'দ্য চাইল্ড উইথ এন অরেঞ্জ' নামের ওই ছবিটি এঁকেছিলেন তিনি। গত ৯০ বছরের মধ্যে এই প্রথম গঘের কোন চিত্রকর্ম বিক্রির জন্য বাজারে আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

আমস্টারডাম, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম বিক্রির জন্য বাজারে আসছে। চিত্রকর্মটির দাম ধরা হয়েছে তিন কোটি ডলার। আত্মহত্যার মাত্র কয়েক সপ্তাহ আগে 'দ্য চাইল্ড উইথ এন অরেঞ্জ' নামের ওই ছবিটি এঁকেছিলেন তিনি। গত ৯০ বছরের মধ্যে এই প্রথম গঘের কোন চিত্রকর্ম বিক্রির জন্য বাজারে আনা হচ্ছে। ভ্যান গঘের 'লা ইনফ্যান্ট এ লা অরেঞ্জ' বা 'দ্য চাইল্ড উইথ এন অরেঞ্জ' চিত্রকর্মটি আগামী এপ্রিল মাসে নেদারল্যান্ডের মাস্ট্রিশের ইউরোপিয়ান ফাইন আর্ট ফেয়ারে বিক্রির জন্য প্রদর্শিত হবে। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যার মাত্র একমাস আগে গঘ এই ছবিটি এঁকেছিলেন। ভ্যান গঘের অন্যান্য ছবির চেয়ে এটা ভিন্ন। 'দ্য চাইল্ড উইথ এন অরেঞ্জ' ছবিটিতে অন্যান্য ছবির বিক্ষুব্ধ-হৃদয় গঘকে খুঁজে পাওয়া যায় না। বরং ছবির বিষয়স্তুর মতোই শিশুর সারল্য আর কোমলতায় এক আনন্দময়তার প্রতিমূর্তি তা। ভ্যান গঘ তাঁর ভাইয়ের ছেলের সঙ্গে সময় কাটনোর পর যে ছবিগুলো এঁকেছেন এটি সেগুলোর মধ্যে একটি। গঘের এ চিত্রটির মডেল ফ্রান্সের অভারস গ্রামের এক কাঠ মিস্ত্রির দুই বছর বয়সের ছেলে রাউল লেভার্ট। মৃত্যুর আগে ভ্যান গঘ সেখানে কিছু সময় কাটিয়েছেন। নিউ ইয়র্ক এবং লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই ছবি বিক্রির উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৭০৩ ঘ.