জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন দশকেরও বেশি সময় ধরে ফিদেল কাস্ত্রো বিরোধিতা করে আসছিলেন এমন দুটি জাতিসংঘ মানবাধিকার সনদে বৃহস্পতিবার স্বাক্ষর করেছে কিউবা। অবশ্য সনদ স্বাক্ষরের পর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেশটির পরররাষ্ট্রমন্ত্রী ফেলিপ পেরেজ রক বলেছেন, সনদের বিষয়ে ফিদেলের আপত্তির জায়গায় এখনও অবস্থান করছে কিউবা, সময়মতো তা সবার সামনে তুলে ধরা হবে।
প্রায় পাঁচ দশক পর আনুষ্ঠানিকভাবে ফিদেল কাস্ত্রোর ক্ষমতা হস্তান্তর এবং পার্লামেন্টের ভোটে রাউল কাস্ত্রো নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র চারদিন পরই এ জাতিসংঘ মানবাধিকার সনদে স্বাক্ষর করাকে আন্তর্জাতিক অঙ্গনে কিউবার নতুন যাত্রার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ফেলিপ পেরেজ রক এক বিবৃতিতে বলেছেন, কিউবার বিরুদ্ধে অনৈতিক এবং বর্বরোচিত পদক্ষেপ নিয়ে কিউবাকে ব্ল্যাকমেইলে যুক্তরাষ্ট্রের অপচেষ্টা বন্ধে এ সনদ স্বাক্ষরের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সনদ স্বাক্ষরকে 'কিউবার জনগণের ঐতিহাসিক বিজয়' এবং 'কিউবার সরকারের সার্বভৌম সিদ্ধান্ত' বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর থেকে ওই সনদ কিউবায় কার্যকর হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০০৯ সাল থেকে কিউবাকে নবগঠিত জাতিসংঘ 'হিউম্যান রাইটস কাউন্সিলের' আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য খুলে দেওয়া হবে।
জাতিসংঘের যে মানবাধিকার সনদ দুটিতে কউিবা স্বাক্ষর করল সেগুলো হচ্ছে-'ইন্টারন্যাশনাল কোভেনান্ট অন অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস' এবং 'ইন্টারন্যাশনাল কোভেনান্ট অন ইকোনোমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস'।
স্নায়ুদ্ধকালীন বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশে রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা মোকাবেলায় সরকারগুলোর জনসাধারণের ওপর দমন পীড়ন বন্ধে ১৯৭৬ সালে ওই সনদ দুটি গ্রহণ করে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯৪০ ঘ.
bdnews24