লন্ডন, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হ্যারি আফগানিস্তানে একজন সেনা হিসাবে সম্মুখযুদ্ধে লড়ছেন। গত ডিসেম্বরে তাকে গোপনে আফগানিস্তান যুদ্ধে পাঠানো হয়। তবে এই খবর জানাজানি হওয়ার পর তাকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন ব্রিটিশ সেনা কমান্ডাররা।
ব্রিটিশ প্রতিরক্ষা দফতর গত বৃহস্পতিবার জানিয়েছে, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গত ডিসেম্বরের মাঝামাঝি হ্যারিকে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মোতায়েন করা হয়। তবে নিরাপত্তার কারণে বিষয়টি তখন থেকে গোপন রাখা হয়েছিল।
গত বছর হ্যারিকে ইরাকে যুদ্ধ করতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী। কিন্তু ইরাকে গেলে হ্যারিকে অপহরণ অথবা হত্যা করা হবে বলে ইরাকি জঙ্গিদের হুমকির মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
ব্রিটিশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, হ্যারি আফগানিস্তানে চার থেকে ছয় মাস যুদ্ধ শেষে ফেরার আগে এ খবর প্রকাশ করা হবে না বলে ব্রিটিশ ও আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের সঙ্গে সমঝোতার পর তাকে সেখানে মোতায়েন করা হয়।
কিন্তু গত বৃহস্পতিবার জার্মানি, আস্ট্রেলিয়া ও মার্কিন কিছু ওয়েবসাইট প্রকাশ করে দেয় হ্যারি গোপনে আফগানিস্তানে যুদ্ধ করছেন। এরপরই ব্রিটিশ প্রতিরক্ষা দফতর বিষয়টি নিশ্চিত করে।
এরপর থেকে বিভিন্ন সূত্রের মাধমে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় হ্যারি আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামে সংক্রিয় অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন। কোনো সময় শত্র" পক্ষের যোদ্ধাদের দিকে গুলি ছুঁড়ছেন।
যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে প্রিন্স চার্লস ও প্রয়াত ডায়ানা তনয় হ্যারি বলেছিলেন, মাঝে মাঝে তার মনে হয় রাজপরিবারে জন্ম নেওয়ার কারণে তিনি অনেক সময় নিজের ইচ্ছেমত কাজ করতে পারেন না। যেমন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যেতে পারেন না।
ভাই প্রিন্স ইউলিয়ামের কথা উল্লেখ করে তিনি বলেন, "ইউলিয়াম ও আমি প্রায়ই আলোচনা করি রাজপরিবারে সদস্য হওয়ার কারণে আমরা অনেক সুযোগ পাব না। আবার ঠিক একই কারণে অনেক সুযোগ সুবিধা এমনিতেই পাব।"
তিনি আরও বলেন, "চলতি বছরের (২০০৭) প্রথম দিকে আমি ধরেই নিয়েছিলাম রাজ পরিবারের সদস্য হওয়ার কারণে আমার যুদ্ধে যাওয়া সত্যিই কঠিন।"
তবে ইরাকে যুদ্ধে যেতে ব্যর্থ হওয়ার পর হ্যারির দাদী রাণী এলিজাবেথই জানিয়েছিলেন তাকে আফগানিস্তানে যুদ্ধে পাঠানো হবে।
তবে কয়েক দিন আগে থেকে হ্যারি আফগানিস্তানে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার ও ছবি তোলার সুযোগ দিয়েছেন। এ থেকে তার তার যুদ্ধে যাওয়ার বিষয়টি প্রকাশ পেয়ে যায়।
হ্যারি সা
bdnews24