২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিয়েনআনমেন নিয়ে সংলাপ আহ্বান নিহতদের মায়েদের

তিয়েনআনমেন নিয়ে মুক্ত সংলাপের আয়োজন করতে চীনা নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৯৮৯ সালে ওই স্কয়ারে নিহতদের মায়েরা। নিহতদের পারিবারিক সংগঠন 'তিয়েনআনমেন মাদারস' এক খোলা চিঠিতে এই আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

বেইজিং, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিয়েনআনমেন নিয়ে মুক্ত সংলাপের আয়োজন করতে চীনা নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৯৮৯ সালে ওই স্কয়ারে নিহতদের মায়েরা। নিহতদের পারিবারিক সংগঠন 'তিয়েনআনমেন মাদারস' এক খোলা চিঠিতে এই আহ্বান জানায়। ১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে আন্দোলনরতদের ওপর সেনাবাহিনীর তাণ্ডবে নিহত হয় কয়েকশ' ছাত্র। 'তিয়েনআনমেন মাদারস' তাদের খোলা চিঠিতে ওই হত্যাকাণ্ডের জন্য পার্লামেন্ট সদস্যদের নিহতদের পরিবারের কাছে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছে। চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশন আগামী সপ্তাহে শুরু হবে। অলিম্পিক গেমস আয়োজনের জন্য মানবাধিকার পরিস্থিতি উন্নতির প্রতিশ্র"তি দিয়েছিল চীন। কিন্তু মার্কিন সরকারের একটি প্যানেলকে বিশেষজ্ঞ ও আইনপ্রণেতারা বুধবার জানিয়েছে, চীন সে প্রতিশ্র"তি রাখেনি। আগামী ৮ আগস্ট চীনে অলিম্পিক গেমস শুরু হবে। চীনে ১৯৮৯ সালে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ সরকার প্রথম দিকে সহ্য করলেও ৪ জুন বিক্ষোভ দমনে তিয়েনআনমেন স্কয়ারে সেনা পাঠায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। সেনাবাহিনী দিয়ে বিক্ষোভ দমনের পর থেকে চীন সরকার ওই বিক্ষোভকে 'প্রতিবিপ্লব' অভিহিত করে আসছে এবং এ নিয়ে চীনে কথা বলা একরকম নিষিদ্ধ। 'তিয়েনআনমেন মাদারস' ১৯৮৯ সালের ওই হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দেওয়ার জন্য চীনা পার্লামেন্টের স্টান্ডিং কমিটির প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডিং জিলিং। ওই হত্যাকাণ্ডে তার ছেলেও নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.