আহমেদাবাদ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুজরাটে রেলওয়ের একটি লেভেল ক্রসিংয়ে বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে দু'শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের অধিকাংশই শ্রমিক এবং তাদের পরিবারের সদস্য। বুধবার রাতে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে পড়লে তারা কাটা পড়ে।
এক পুলিশ কর্মকর্তা জানান, "আমরা দুই শিশু এবং দুই নারীসহ ১৫ টি লাশ পেয়েছি।"
ভারতের যোগযোগ ব্যবস্থার একটা বড় অংশ রেলওয়ের ওপর নির্ভরশীল এবং দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্ক আছে। কিন্তু দেশটির ১৮ হাজার অরক্ষিত রেলক্রসিংয়ে প্রতি বছর অনেক লোক মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১২৪৫ ঘ.
bdnews24