২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাসিত থাই নেতা সিনাওয়াত্রা দেশে ফিরেছেন

থাইল্যান্ডের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বৃহস্পতিবার দেশে ফিরেছেন। খবর বিবিসি অনলাইনের। দেশে ফেরার পরপর বিমানবন্দরেই তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করার পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সিনাওয়াত্রা বলেছেন, তিনি 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' দুর্নীতির অভিযোগকে পরাস্ত করবেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - থাইল্যান্ডের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বৃহস্পতিবার দেশে ফিরেছেন। খবর বিবিসি অনলাইনের। দেশে ফেরার পরপর বিমানবন্দরেই তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করার পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ) সিনাওয়াত্রা বলেছেন, তিনি 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' দুর্নীতির অভিযোগকে পরাস্ত করবেন। থাকসিন সিনাওয়াত্রা এক সামরিক অভ্যুত্থানে ২০০৬ সালের সেপ্টেম্বরে ক্ষমতা হারান এবং তখন থেকেই তিনি বিদেশে নির্বাসনে ছিলেন। বৃহস্পতিবার সকালে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই পুলিশ সিনাওয়াত্রাকে গ্রেপ্তার করে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন মঞ্জুর করে। একইসঙ্গে আদালতের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজার হাজার সমর্থক তুমুল আনন্দধ্বনি করে সিনাওয়াত্রাকে স্বাগত জানায়। নতুন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তার সঙ্গে দেখা করেন। হংকং থেকে ব্যাংকক আসার পথে বিমানে থাকা সাংবাদিকদের সিনাওয়াত্রা বলেন,"অভ্যুত্থানের ফলে যে সুনাম আমি হারিয়েছি তা ফিরিয়ে আনতে হবে।" তাকে ক্ষমতাচ্যুত করা সেনা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে কোন প্রকারের প্রতিশোধ দাবি করবেন না বলেও জানান এখনো বেশ জনপ্রিয় ৫৮ বছর বয়সী এ নেতা। দেশে ফেরার বিষয়ে 'মিশ্র প্রতিক্রিয়ার' কথা উল্লেখ করে কোটিপতি ব্যবসায়ী সিনাওয়াত্রা বলেন , রাজনীতির প্রতি তার আগ্রহ আর নেই। আগ্রহের বিষয় ফুটবল খেলার দিকেই নজর দেবেন বলে জানান তিনি। ব্রিটেনের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির মালিক সিনাওয়াত্রা। ২০০৬ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। একইসঙ্গে তার দল থাই রাক থাইকে বেআইনি ঘোষণা করে পাঁচ বছরের জন্য রাজনীতিতে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে সিনাওয়াত্রার সমর্থকদের অনেকে মিলে পিপল পাওয়ার পার্টি (পিপিপি) গঠন করে যা গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেছে। তার বিরোধীদের অনেকের আশঙ্কা, নেপথ্যে থেকে দেশের রাজনীতিতে কলকাঠি নাড়তে পারেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১১৫৯ঘ.