বাগদাদ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে কুর্দি পিকেকে গেরিলা ঘাঁটি নির্মূল না হওয়া পর্যন্ত সেখান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন বাগদাদ সফররত তুর্কি দূত। উত্তর ইরাকে সেনা অভিযান অবিলম্বে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখেও বুধবার এ অবস্থান জানালেন তুরস্কের দূত আহমেত দাভুতোগলু।
পিকেকে গেরিলাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করতে তুরস্কের ঊর্ধ্বতন দূত আহমেত দাভুতোগলু বাগদাদে যান। আহমেত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা। তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশেয়ার জাবেরির সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের পর আহমেত বলেন, " আমাদের মিশন এবং এর উদ্দেশ্য স্পষ্ট। সন্ত্রাসী ঘাঁটি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করব না।"
তুরস্কের সেনাবাহিনীর জেনারেল স্টাফ ওয়েবসাইটে মঙ্গলবার রাত পর্যন্ত লড়াইয়ে আরও ৭৭ পিকেকে গেরিলা হত্যার দাবি করা হয়েছে। এক সপ্তাহ আগে শুরু হওয়া বড় ধরনের পিকেকে গেরিলা নির্মূল অভিযানে এ নিয়ে গেরিলা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) গেরিলাদের নির্মূল করতে হাজার হাজার তুর্কি সেনা গত বৃহস্পতিবার থেকে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে অভিযান শুরু করেছে। তুরস্ক জানিয়েছে, ইরাক সরকার গেরিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তারা অভিযান চালাতে বাধ্য হয়েছে।
তুরস্কের অভিযোগ, প্রায় তিন হাজার পিকেকে বিদ্রোহী উত্তর ইরাকে ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে তুরস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় একটি স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করে আসছে।
তুর্কি বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে ইরাক গত মঙ্গলবার দ্রুত সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
তুরস্ক জানিয়েছে,
bdnews24