২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরকে গাজা সীমান্ত বন্ধ করতে হবে: ইসরায়েল

ফিলিস্তিনি এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ রোধ করতে মিসরকে গাজা সীমান্ত বন্ধ করতে হবে। তা না হলে ব্যবস্থা নেবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি সাল্লাই মেরিডর একথা জানিয়েছেন। ওয়াশিংটনে মেরিডর সাংবাদিকদের জানান, জঙ্গি সংগঠন হামাস গাজায় অর্থ, বিস্ফোরক, ট্যাংক বিধ্বংসী অস্ত্র, মাইন ও দূরপাল্লার রকেট আমদানি করছে। এছাড়া, মিসর সীমান্ত দিয়ে ইরান অথবা শিয়া মুসলিম গ্র"প হিজবুল্লাহর ক্যাডাররা গাজা এলাকায় প্রবেশ করছে বলে তিনি অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ রোধ করতে মিসরকে গাজা সীমান্ত বন্ধ করতে হবে। তা না হলে ব্যবস্থা নেবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি সাল্লাই মেরিডর একথা জানিয়েছেন। ওয়াশিংটনে মেরিডর সাংবাদিকদের জানান, জঙ্গি সংগঠন হামাস গাজায় অর্থ, বিস্ফোরক, ট্যাংক বিধ্বংসী অস্ত্র, মাইন ও দূরপাল্লার রকেট আমদানি করছে। এছাড়া, মিসর সীমান্ত দিয়ে ইরান অথবা শিয়া মুসলিম গ্র"প হিজবুল্লাহর ক্যাডাররা গাজা এলাকায় প্রবেশ করছে বলে তিনি অভিযোগ করেন। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে গত গত জুলাইয়ে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ইসরায়েলি অবরোধের মুখে হামাস যোদ্ধারা স