২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবিভাষী কর্মকর্তার অভাব, সংকটে ব্রিটিশ কারা কর্তৃপক্ষ

মুসলিম ও আরবিভাষী কর্মকর্তা-কর্মচারীদের অভাবে সন্দেহভাজন সন্ত্রাসীদের নিয়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে ব্রিটিশ কারা কর্তৃপক্ষ। বুধবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম ও আরবিভাষী কর্মকর্তা-কর্মচারীদের অভাবে সন্দেহভাজন সন্ত্রাসীদের নিয়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে ব্রিটিশ কারা কর্তৃপক্ষ। বুধবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রধান কারাপরিদর্শক এনি ওয়ারস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুসলমান ও আরবিভাষী কর্মচারী কর্মকর্র্তার অভাবে সন্দেহভাজন সন্ত্রাসীরা কারাগারের মধ্যে কী নিয়ে কথা বলছে তা জানা সম্ভব হয় না। এ কারণে অনেক সময় নিরাপত্তা সমস্য সৃষ্টি হয়। এতে বলা হয়েছে, লং লারটিন কারাগারের সন্ত্রাসীদের জন্য বিশেষ ইউনিটের ব্যবস্থা থাকলেও সেখানে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রয়োজন। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা করতে পারেনি। অরসেসটারশায়ার কারাগারে ২০০৫ সালের মে মাসে বিশেষজ্ঞ ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে এখন ২০ জন বন্দীকে রাখা হয়েছে। এদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ না থাকলেও অভিযোগ আছে তারা আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিল এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রতিবেদনে বলা হয়, "সেখানে কোনো মুসলমান ও আরবিভাষী কর্মকর্তা নেই যারা জানাতে পারবে যে বন্দীরা নিজেদের মধ্যে কী নিয়ে আলোচনা করে। এটা সত্যিই উদ্বেগের বিষয়।" এতে আরও বলা হয়, "আরবিভাষীর অভাবে বন্দীদের প্রতিদিন সবকিছুর ব্যবস্থা করা দুস্কর হয়ে পড়ে। তাছাড়া এই ইউনিটের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। এটিও খুব প্রয়োজন। প্রতিবেদনে কর্তৃপক্ষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় কারা কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মুসলমানদের উৎসাহিত করতে এবং তাদের আরবি শিক্ষার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫০০ ঘ.