গাজা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইসরায়েলি বিমান হামলায় গাজায় ছয় ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসাকর্মী ও গেরিলা দলগুলো বুধবার এ তথ্য জানিয়েছে।
হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালালে পাঁচজন হামাস গেরিলা নিহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা তথ্য যাচাই করে দেখছেন।
ইসলামিক জিহাদ জানিয়েছে, বুধবার সকালে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে সকালের বিমান হামলায় তাদের এক সদস্য নিহত হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলা সম্পর্কে কিছু জানে না।
ইসরায়েলে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধের জন্য ইসরায়েল গাজায় বিমান হামলা চালানোসহ আকস্মিক আক্রমণ করছে।
উল্লেখ্য, গত বছর জুনে ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজা দখল করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫১ঘ.
bdnews24