ম্যানিলা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ফিলিপাইনে দু' সপ্তাহের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ৩৫ জন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে। উত্তরাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলের বাসিন্দারা বন্যার পর বাড়িঘর পুর্ননির্মাণ শুরু করেছে বলে কর্মকর্তরা বুধবার জানিয়েছেন।
পূর্ব সামার এর গভর্নর বেন এভারডন বলেছেন, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসছি।" সেই সঙ্গে তিনি আরও জানান, বন্যা কবলিত চারটি এলাকার মধ্যে একটি স্বাভাবিক হয়ে এসেছে।
কর্মকর্তারা আরও জানিয়েছে, যদিও কিছু কিছু প্রদেশে বাড়ি ঘর এখনও পানিতে ডুবে আছে তবু হাজার হাজার লোকজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে।
নিহতদের মধ্যে অধিকাংশই পানিতে ডুবে মারা গেছে। ভূমিধ্বসেও অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে। পরিবেশবাদীরা এর জন্য অপরিকল্পিত ভাবে গাছ কাটাকে দায়ি করেছেন।
বন্যা কবলিত দক্ষিণাঞ্চলের তিনটি এলাকায় রাস্তা এবং সেতু ভেঙ্গে প্রায় ২০ মিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ২শ ৬৩ মিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য নষ্ট হয়ে গেছে।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রায় বন্যা এবং ভূমিধ্বস হয়। এখানে প্রতি বছর গড়ে প্রায় ২০ টি টাইফুন আঘাত হানে। আবহাওয়া ব্যুরো জানিয়েছে লা নিনার প্রভাবে এ বছর আরও বেশি টাইফুন আঘাত হানতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৩ঘ.
bdnews24